চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশি বয়সে মাশরাফীর ৫ উইকেটের রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 27, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার পুরস্কার গ্রহণ করছেন, ডাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এ কীর্তি গড়েন টাইগারদের সাবেক অধিনায়ক।

আগের কীর্তিটি ছিল ব্যাটার মোহাম্মদ আশরাফুলের, ৩৭ বছর ২৫৮ দিন বয়সে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। রেকর্ডের দিনে মাশরাফীর বয়স ৩৯ বছর ১৭৩ দিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন ম্যাশ।

সাবেক অধিনায়কের ধারেকাছে আছেন কেবল একজন, সেই আব্দুর রাজ্জাক আগেই অবসরে গেছেন ৪১২ উইকেট নিয়ে। ৫ বা তার বেশি উইকেট নেয়ার ক্ষেত্রে অবশ্য এগিয়ে বাঁহাতি স্পিনার রাজ্জাকই। তিনি নিয়েছেন ৯ বার, মাশরাফীর হল ৭ বার।

মাশরাফীর তোপে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে মোহামেডানের ইনিংস। ৮.৪ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন ম্যাশ। মেডেন ৩ ওভার, ইকোনমি রেট দুইয়ের কম, মাত্র ১.৯৬। জবাবে রূপগঞ্জ ১০ উইকেটের বড় জয়ে মাঠ ছেড়েছে।

৪ ম্যাচে ১১ উইকেট নিয়ে প্রিমিয়ার লিগে এবারের আসরে এপর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফী।

Tags: আশরাফুলঢাকা প্রিমিয়ার লিগব্রাদার্স ইউনিয়নমাশরাফীমোহামেডানরাজ্জাকরূপগঞ্জলিড স্পোর্টস
Previous Post

দেউলিয়া হওয়ার পর সিলিকন ভ্যালি ব্যাংক অধিগ্রহণ

Next Post

ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠানো রেমিট্যান্স তোলা যাবে বিকাশে

Next Post
বিকাশ অ্যাপে রেমিট্যান্স তোলা ও লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠানো রেমিট্যান্স তোলা যাবে বিকাশে

শাহরুখ পুত্র আরিয়ান পার্টিতে বন্ধুদের সঙ্গে মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার সঙ্গে পার্টিতে মত্ত শাহরুখ পুত্র আরিয়ান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT