চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের পথে বাধা বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 27, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংসের শেষ ৪ বলে ৯ রান করলেই টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডে নাম লেখাত বাংলাদেশ। সেই পথে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়। 

ইনিংসের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ব্যাটিংয়ে নামতে হবে না বাংলাদেশকে। বৃষ্টি থামলে ডাকওয়ার্থ ও লুইস (ডিএল) মেথড অনুযায়ী লক্ষ্য তাড়ায় নামবে আয়ারল্যান্ড।

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান। ২০১৮ সালে কলম্বোয় নিধাস ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার ২১৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সেটি টপকে যাওয়ার সম্ভাবনায় বাধা এখন প্রকৃতি।

লিটন দাস ও রনি তালুকদার শুরুতে যেভাবে রান তুলছিলেন, সেই ধারা অব্যাহত থাকলে বৃষ্টির আগেই স্বাগতিকদের স্কোর চূড়া ছুঁতে পারত।

ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ৬ ওভারেই স্বাগতিকরা তুলে ফেলে ৮১ রান। পাওয়ার প্লে’তে আগের সর্বোচ্চ ৭৪ রান টপকে রেকর্ড গড়ে বাংলাদেশ।

লিটন-রনি ওপেনিং জুটিতে তোলেন ৭.১ ওভারে ৯১ রান। দলীয় সংগ্রহ একশ ছোঁয়ার আগে ২৩ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৭ রান করে ফেরেন লিটন। ২৪ বলে ফিফটি পূর্ণ করেন রনি।

১৩ বলে ১৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। দলীয় দেড়শ পেরোনোর পর রনি বোল্ড হন গ্রাহাম হিউমের বলে। ডানহাতি ওপেনার ৩৮ বলে করেন ৬৭ রান। ৭টি চার ও ৩টি ছয়ে সাজান ইনিংস।

চার নম্বরে নেমে শামীম হোসেন পাটোয়ারি ২০ বলে করেন ৩০ রান। ৮ বলে ১৩ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। সাকিব আল হাসান ১৩ বলে ২০ ও মেহেদী হাসান মিরাজ ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

Tags: চট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজপ্রথম টি-টুয়েন্টিবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

জনগণ তাকিয়ে আছে ন্যায়বিচার দেখতে: হাইকোর্ট

Next Post

কল্যাণময় রামাযান ৪: তারাবিহ সালাত

Next Post
তরাবিহ সালাতের জন্য কোরআন পাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কল্যাণময় রামাযান ৪: তারাবিহ সালাত

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিশেলসের বিপক্ষে ডাবল জয় চান জামালরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT