চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর যারা পেলেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 27, মার্চ 2023
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
সাহিত্য পুরস্কার গ্রহণের জন্য পুরস্কারপ্রাপ্তরা মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার মাসের দুপুরে প্রতি বছরের মত এবছরও চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হলো ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩’। সোমবার (২৭ মার্চ) দুপুরে চ্যানেল আইয়ে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশুসাহিত্যিক এবং আনন্দ আলোর সম্পাদকমন্ডলীর সভাপতি ফরিদুর রেজা সাগর, কবি ড. কামাল চৌধুরী, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার ও ব্যবস্থাপনা পরিচালক এম ইমরানুল হক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এবং আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

এ বছর ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ পেয়েছেন কবিতায় কবি মুহম্মদ নূরুল হুদা, মুক্তিযুদ্ধে মুনতাসীর মামুন ও জাহিদ নেওয়াজ খান, শিশুসাহিত্যে সুজন বড়ুয়া, কথাসাহিত্যে মোজাফফর হোসেন, প্রবন্ধে নূর সাফা জুলহাজ।

এছাড়াও তরুণ শাখায় কবিতায় খান মুহম্মদ রুমেল ও শিশুসাহিত্যে আসিফ মেহেদী ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বক্তব্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশুসাহিত্যিক এবং আনন্দ আলোর সম্পাদকমন্ডলীর সভাপতি ফরিদুর রেজা সাগর বলেন, ‘১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয় কিন্তু চ্যানেল আই প্রাঙ্গণে বইমেলার আয়োজন শুরু হয় আরও আগে থেকে। কেননা বইমেলা সংক্রান্ত অনেক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পত্র-পত্রিকা এই চ্যানেল আই থেকেই প্রচার করা হয়। যার রেশ চলছে এখনও, যারই উদাহরণ এই আনন্দ আলো সাহিত্য পুরস্কার অনুষ্ঠান। শুধু তাই নয়, এখনও আনন্দ আলোর আরও পুরস্কার বাকি রয়েছে, যা হয়ত আগামী এপ্রিল মাসে গিয়ে প্রদান করা হবে। তবে আজকে এই আনন্দ আলো সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যত প্রাপ্তি তা আপনাদেরই।’

এছাড়াও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ইমরানুল হক বলেন, ‘ঢাকা ব্যাংক একটি ব্যাণিজিক ব্যাংক হিসেবে পরিচিত থাকলেও এটি সামাজিক নানান কাজ করে থাকে। তেমনই একটি সামাজিক কাজে অন্তর্ভূক্ত এই আনন্দ আলো সাহিত্য পুরস্কার। যার সাথে যুক্ত হতে পেরে আমরা সত্যিই গর্বিত।’

Tags: আনন্দ আলোসাহিত্য পুরস্কার
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৭৮

Next Post

‘রোনালদো ড্রেসিংরুমের উদাহরণ’

Next Post
রোনালদো মাঠে গোল উদযাপন করছেন, পরিধান করেছেন পরাশক্তি জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রোনালদো ড্রেসিংরুমের উদাহরণ’

জাতীয় নেতাদের ছবি ও বিশাল জনসমাগমের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার পর ২৯ বছর ছিলো দেশের কালো অধ্যায়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT