চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে ত্বকের রূপচর্চা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 26, মার্চ 2023
in লাইফস্টাইল
A A
একজন মহিলার মুখে শান্তি ও রিলাক্সেশনের অভিব্যক্তি, স্পা ও ত্বকের যত্নের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের খাদ্যাভ্যাসের প্রতিফলন আমাদের ত্বকে স্পষ্ট ফুটে উঠে। এটা কারও অজানা নয় যে, বেশি ভাঁজা-পোড়া ত্বকের জন্য ভালো নয়। অন্যদিকে রমজান মাসে আমরা বেশি ভাঁজা-পোড়া খেয়ে থাকি। তাছাড়া, রোজা রাখার কারণে সারাদিন পানি না খাওয়ার জন্য ডিহাইড্রেশন হতে পারে, যার প্রভাব আমাদের ত্বকেও পড়বে।

তাই এই সমস্যা থেকে বাঁচতে রমজানে প্রয়োজন বিশেষ ত্বকের যত্ন।

যেভাবে ত্বকের যত্ন নেবেন
আতপ চাল আধাবাটা দুই টেবিল চামচ, নিমপাতা এক চা চামচ, আলুর রস দুই টেবিল চামচ, মটর ডালের বেসন এক টেবিল চামচ। সব উপাদান একসঙ্গে মিশ্রণ করে মুখসহ প্রয়োজন মতো সারা শরীরেই লাগাতে পারেন। ১৫-২০ মিনিট পর ত্বকে টান ধরলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটিতে আতপচাল মুখে স্ক্রাবের কাজ করবে, নিমপাতা ত্বকের মলিনতা দূর করে উজ্জ্বলতা ফিরাবে, আলুর রস অবাঞ্চিত দাগ দূর করতে সাহায্য করবে, মটর ডালের বেসন ত্বকের ট্যান দূর করতে সাহায্য করেবে।

 

রমজানে আরও যেভাবে ত্বকের যত্ন নেবেন
ময়েশ্চারাইজিং: অ্যালোভেরা জেল, গ্লিসারিন, গোলাপজল একসঙ্গে মিশিয়ে ময়েশ্চারাইজার হিসেবে নিয়মিত ব্যবহার করুন।

ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ভিড়, খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শুষ্ক ত্বকের প্যাক: কাঠবাদাম দুধে ভিজিয়ে পেস্ট করে নিয়মিত ফেসপ্যাক ব্যবহার করুন। পানিশূন্য ত্বকের জন্যও খুবই উপকারী।

তৈলাক্ত ত্বকের প্যাক: মুলতানি মাটি, শসা থেঁতো, পুদিনাপাতা বাটা ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। আধশুকনো হলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

স্বাভাবিক ত্বকের প্যাক: কাঁচা হলুদের পেস্ট, গাঁদা ফুলের পাঁপড়ির পেস্ট, অ্যালোভেরা জেল সমপরিমাণ মিশিয়ে মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগান। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

রোদে পোড়া ত্বকের প্যাক: গোলাপের পাঁপড়ি পেস্ট, কাঁচা হলুদ পেস্ট, ছাতু ও দুধ মেশান। মিশ্রণটি মুখে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে নিন। রোদে পোড়া ত্বকের নিরাময় ঘটবে।

ব্রণ: রসুনের কোয়া থেঁতো ও হলুদের মিশ্রণ শুধু ব্রণের উপর লাগান, দিনে দুইবার।

চুলের প্যাক: দুটি পাকা কলা ও ৪টি পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মধু মেশান। চুলে শ্যাম্পু করে নিন।

সানস্ক্রিন: রোদে বেরোনোর আগে প্রাকৃতিক সানস্ক্রিন মুলতানি মাটি গুঁড়া করে বেরোনোর ১৫ মিনিট আগেই তা লাগান বা পাফ করে তবেই বাইরে যাবেন।

ইফতারিতে ভাজাপোড়া জাতীয় খাবার কম খেয়ে ঘরে তৈরি ফলের রস, শরবত, ইত্যাদি খাবার খাওয়াই ভালো।

Tags: ত্বকের যত্নরমজান
Previous Post

বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়েরও মৃত্যু

Next Post

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট উন্মোচন করছেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

দুটি মানুষ হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হচ্ছেন হ্যারি পটার খ্যাত অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT