ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়ের করা মানহানির মামলায় কংগ্রেসনেতা রাহুল গান্ধির ২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২০১৯ সালে নির্বাচনি প্রচার চালানোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে মানহানিকর মন্তব্য করার অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। তবে রাহুলকে এখনই কারাগারে পাঠানো হবে না। আপিল করার জন্য তাকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে।








