চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে বিএমডব্লিউ গাড়ি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 23, মার্চ 2023
in অর্থনীতি
A A
নগদে কেনাকাটার পেমেন্ট করলে বিএমডব্লিউ গাড়ি জেতার সুযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে নগদ নিয়ে এলো দারুণ এক মেগা অফার। নগদ পেমেন্টে কেনাকাটা করে পেতে পারেন কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি। সাথে থাকছে টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোনসহ শত শত পুরস্কার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নগদ-এর জনসংযোগ বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে। তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটার পেমেন্টে করে গ্রাহক পেতে পারেন ১০০ ভাগ বা সর্বোচ্চ দু’হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে নগদ-এর গ্রাহকেরা দারুণ এই মেগা অফার উপভোগ করতে পারবেন। মেগা অফারের এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত।

এই ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন এবং মেগা অফারের জন্য শুধু একবারই যোগ্য হবেন। ক্যাশব্যাকটি প্রতি ঘণ্টায় ১০ জন গ্রাহককে প্রদান করা হবে। এক্ষেত্রে ক্যাশব্যাকটি পরের কার্যদিবসে গ্রাহকের ওয়ালেটে পৌঁছে যাবে। ক্যাশব্যাক অফারটি দিনের সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে।

মেগা গিফট-এর জন্য মনোনীত হলে একজন গ্রাহককে পরের কর্মদিবসে নগদ-এর কাস্টমার সার্ভিস থেকে আউটবাউন্ড কল করে জানিয়ে দেবে এবং একটি এসএমএস-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ থাকে যে, মেগা অফার ও ক্যাশব্যাকের বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং নগদ কর্তৃপক্ষ যেকোনো সময় অফারের শর্ত পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন কিংবা বাতিল করতে পারে।

এছাড়াও নগদ-এর অনলাইন ও কিছু নির্দিষ্ট মার্চেন্টে নিয়মিত ক্যাশব্যাক ও মেগা অফার চালু থাকবে। নির্দিষ্ট অনলাইনে কেনাকাটা করে নগদ-এর মাধ্যমে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং মেগা অফার জেতার সুযোগ। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক গ্রোসারিতে এক হাজার টাকা পেমেন্ট করে গ্রাহকেরা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। লাইফস্টাইলে ১৫ শতাংশ এবং ফার্মেসিতে ১০ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবে গ্রাহকেরা। মেগা পুরস্কারের জন্য গ্রাহককে ৫০০ টাকার পেমেন্ট করতে হবে।

নগদ-এর দারুণ এই মেগা অফারের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘গ্রাহকদের জন্যেই সব সময় আমরা কাজ করি। গ্রাহকদের সন্তুষ্ট করা, তাদের জীবনকে আরো সহজ করা এবং তাদের আনন্দ দেওয়ার জন্যেই আমরা আমাদের সেবার ডালি সাজাই। কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি এবং অন্যান্য পুরস্কারও গ্রাহকদের আনন্দ দেওয়া এবং তাদের ডিজিটাল পেমেন্টের প্রতি আকৃষ্ট করার অভিপ্রায় থেকে। শুরু থেকেই আমরা এমন কিছু করতে চেয়েছি, যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। বিএমডব্লিউ গাড়িও সেই চিন্তারই প্রতিফলন।’

সারা দেশজুড়ে ৩০০টিরও বেশি ব্র্যান্ড ও ৬ হাজারের বেশি আউটলেটে নগদ-এর এই মেগা অফার উপভোগ করা যাবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা নগদ-এর ওয়েবসাইট ও ফেসবুকে নজর রাখতে পারেন।

Tags: নগদ
Previous Post

এবার কন্যার বাবা হলেন আতিফ আসলাম

Next Post

দ্য হান্ড্রেডের ড্রাফটে জাহানারা

Next Post
মেয়েদের ক্রিকেট অনুশীলনে কোচের সাথে আলোচনা করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্য হান্ড্রেডের ড্রাফটে জাহানারা

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে অস্কার ট্রফি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে সরল হাসিতে মজেছে নেট দুনিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT