চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাকরখানি’র একাল সেকাল

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
4:10 অপরাহ্ন 23, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ব্যবসায়ী পণ্য পরীক্ষা করছেন, প্যাকেটের মধ্যে পণ্য দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোজন রসিক বাঙালির পরিচয় তারা মাছে ভাতে বাঙালি। তবে যদি বাঙালি খাবারে কিছুটা মোগল-নবাবী ছোঁয়া পেতে চান তাহলে পুরান ঢাকার কোন বিকল্প নেই। অনেক প্রাচীন ঐতিহ্যের ইতিহাস বহন করছে পুরান ঢাকা। তবে পুরান ঢাকা সবচেয়ে বিখ্যাত তার খাবারের জন্য। এমনই একটি বিখ্যাত খাবার `বাকরখানি’। সকালের এক কাপ চায়ের সাথে বাকরখানি না থাকলে যেন দিন শুরু হয় না। তবে এই বাকরখানির পিছনেও রয়েছে এক প্রেমের ইতিহাস।

নবাব মুর্শিদ কুলী খাঁর দত্তক ছেলে জমিদার আগা বাকির খাঁর নামে এই রুটির নাম হয়েছে বাকরখানি। বাকরখানির সাথে জড়িয়ে আছে জমিদার আগা বাকির খাঁর প্রেমের ইতিহাস। কথিত আছে মুর্শিদাবাদের নর্তকি খনি বেগমের সঙ্গে বাকির যাঁর গভীর প্রেম ছিল। তার আবিষ্কৃত ও প্রিয় খাদ্য বিশেষভাবে তৈরি রুটির নাম তার প্রেম কাহিনীর উপর ভিত্তি করেই নামকরণ করা হয়েছিল বাকের খনি রুটি। পরবর্তী সময়ে এই নাম কিছুটা অপভ্রংশ হয়ে বাকরখানি নাম ধারণ করে।

পুরান ঢাকাবাসীর বাকরখানির চাহিদা মেটাতে রুটি তৈরি হতে শুরু হয় ভোর থেকে। বিশেষ প্রক্রিয়ায় তন্দুরে কয়লা গরম করে রুটিগুলো তৈরি করা হয়। তেল, ময়দা, পানি, লবণ দিয়ে তৈরি বাকরখানি খেতে হয় মুচমুচে। বিভিন্ন ধরনের বাখরখানির মধ্যে পনির, ঘি, নোনতা, চিনি, ঝুড়া প্রভৃতি উল্লেখযোগ্য।

রুটি তৈরি বিষয়ে রুটি বিক্রেতা দেলওয়ার হোসেন বলেন,`আমরা প্রথমে তেল, লবণ আর পানি দিয়ে ময়দা গুলাই তারপর অনেক গুলো ভাগ করে গুল্লি কাটি। তারপর রুটি বেলে আমরা তন্দুরে রুটি লাগাই। তারপর মচমচা হলে বের করি রুটি।

নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বাকরখানি বিক্রেতা দেলওয়ার হোসেন

 

পুরান ঢাকার অনেকের বাসায় সকালের নাস্তার টেবিলে থাকে বাকরখানি।

এমনই অনেক বছর থেকে বাকরখানি কিনতে আসা হায়াতুল নাবি বলেন, গত ১০ বছর ধরে আমি আমার মালিকের জন্য বাকরখানি নিয়ে যাই প্রতি সপ্তাহে। আমরা চায়ের সাথে বাকরখানি খেতে বেশি পছন্দ করি।

 

বাংলাদেশে উৎপাদিত ইলেকট্রিক গাড়ির উদ্বোধন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
বাকরখানি ক্রেতা হায়াতুল নাবি

 

যুগ পরিবর্তন হলেও বাকরখানির চাহিদায় এখনও কমতি আসেনি। বরং চাহিদা বেড়েছে ঢাকাসহ সারা বাংলাদেশে।

বাকরখানির কারিগর আলমগীর বলেন, ‘আমি ১৮ বছর ধরে বাকরখানি বানাই। এই বাকরখানি বানিয়েই সংসার চালাই। যখন ছুটিতে বাড়ি যাই মহাজন বাকরখানি দিয়ে দেয়, সেইটা নিয়ে যাই। কিন্তু এখন বাকরখানি শুধু পুরান ঢাকার মানুষ খায়না গ্রামের অনেক মানুষও খায়।’

 

অবস্থাপন্ন যুবক বসে আছেন রান্নাঘরে, পেট্রোলের চুলা জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বাকরখানির কারিগর আলমগীর

 

কথিত আছে বাকরখানির জন্ম ১৮শ শতকে এবং ঢাকাতে প্রথম বাকরখানি তৈরি হয় লালবাগে। শুধু পুরান ঢাকাতেই নয় বাকরখানির দোকান চোখে পড়বে রাজধানী জুড়ে, যেখানে বাখারখানি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকা দরে। তবে বিশেষ অর্ডারে গুণতে হবে প্রতি পিস বাকরখানির জন্য ১০ থেকে ২০ টাকা।

 

Tags: বাকরখানিলালবাগ
Previous Post

যে সরল হাসিতে মজেছে নেট দুনিয়া

Next Post

ইউক্রেনের পুনর্গঠনে লাগবে ৪১১ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

Next Post
বিশ্বব্যাংকের আধুনিক ভবন, উঁচু ও স্টাইলিশ আর্কিটেকচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের পুনর্গঠনে লাগবে ৪১১ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ উইকেটই পেসারদের, লণ্ডভণ্ড আয়ারল্যান্ড ব্যাটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT