চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী নিহত

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
10:46 পূর্বাহ্ন 23, মার্চ 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, পটুয়াখালী
A A
পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মারুফ ও নাফিজ নামে দশম শ্রেনীর দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে সিয়াম নামে তাদের এক সহপাঠী।

হতাহত ও কিশোর গ্যাংয়ের সদস্যরা বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম ও নবম শ্রেণীর শিক্ষার্থী। চাঞ্চল্যকর এ ঘটনার পর ঘাতকদের গ্রেপ্তারে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।

আহত শিক্ষার্থী সিয়াম জানায়, গত সোমবার রাস্তায় নবম শ্রেনীর এক শিক্ষার্থী তুচ্ছ ঘটনায় তাকে চর-থাপ্পড় ও লাথি মেরে হুমকি দেয়। এঘটনার জেরে নবম শ্রেণীর আর এক শিক্ষার্থী বুধবার বিদ্যালয়ে এসে মারুফকে ধাক্কা দিয়ে অহেতুক ঝগড়া বাধায়। পরে বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার পথে অদুরে একটি সেতুর কাছে ওৎ পেতে থাকা নবম শ্রেনীর ৭/৮ জন শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের সদস্যরা দশম শ্রেনীর শিক্ষার্থী সিয়াম, নাফিজ ও মারুফকে ছুরিকাঘাত করে চলে যায়।

গুরুতর আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় মারুফ ও নাফিজকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে পথে ১ জন মারা যায়। বরিশাল হাসপাতালে ভর্তির পর অপরজনও মারা যায়।

এ ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃস্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

Tags: কিশোর গ্যাংছুরিকাঘাতে হত্যাপটুয়াখালীশিক্ষার্থী নিহতশিক্ষার্থী হত্যা
Previous Post

আগ্রাসী ক্রিকেটে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

Next Post

আবারও এক ছবিতে সালমান-শাহরুখ, ৪৫ দিন ধরে তৈরি হবে শুটিং সেট

Next Post
সালমান খান ও শাহরুখ খান একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও এক ছবিতে সালমান-শাহরুখ, ৪৫ দিন ধরে তৈরি হবে শুটিং সেট

টিকটক সংক্রান্ত আলোচনায় সিইও বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে টিকটক বাঁচিয়ে রাখতে লড়াই করছেন সিইও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT