চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এস কে রাসেল by এস কে রাসেল
5:05 অপরাহ্ন 22, মার্চ 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
আসামি গ্রেপ্তার, পুলিশি অভিযান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২২ বছর পর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের চাঞ্চল্যকর কৃষক মুজিবর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাজল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার ২১ মার্চ দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন বেলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার হত্যা মামলার পলাতক আসামি কাজল মিয়া কুলিয়ারচর উপজেলার মাইজ পাড়া এলাকার মৃত নাজির মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা বুধবার ২২ মার্চ বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০০০ সালের ২৫ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মাইজপাড়া এলাকার গ্রেপ্তার আসামি মো. কাজল মিয়ার বাড়ীর সামনে পূর্ব শত্রুতার জেরে ভিকটিম মজিবুর রহমানকে একা পেয়ে আংগুর মিয়া, ধনু মিয়া, মো. কাজল মিয়া, ফজলু মিয়া ও নাজির উদ্দিন মিলে ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ওই ঘটনায় ভিকটিমের ছেলে আয়াতুল্লাহ বাদী হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে (মামলা নং-৭(১)২০০০, জিআর নং-৩০(২)২০০০, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ)। পরবর্তীতে মামলাটি আদালতে বিচার শেষে আদালত মামলায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে যাবজ্জীন কারাদণ্ড প্রদান করেন। আসামি ধনু মিয়া এবং নাজির উদ্দিন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এবং আসামি আংগুর মিয়া এবং ফজলু মিয়া বর্তমানে জেলা কারাগারে আছে। গ্রেপ্তার আসামি কাজল মিয়া ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায় এবং সাজা থেকে বাঁচতে কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও বেশ পরিবর্তন করে দীর্ঘ ২২ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল।

আসামি কাজল মিয়াকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২ ও কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর চট্টগ্রাম জেলার বায়েজিদ থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন বেলতলা এলাকা থেকে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম.এম. সবুজ রানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাজল মিয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা জানান, হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: ২২ বছর পরআসামি গ্রেপ্তারকিশোরগঞ্জকৃষক হত্যাযাবজ্জীবন
Previous Post

কর্মচারীকে পদত্যাগ করতে বলা জাকারবার্গের মেইল ফাঁস

Next Post

বিস্ফোরণে ধসে পড়া ভবন অপসারণ করছে সিটি কর্পোরেশন

Next Post
ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ সরানোর জন্য নির্মাণযন্ত্র ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ফোরণে ধসে পড়া ভবন অপসারণ করছে সিটি কর্পোরেশন

বাদাম ও কাঠবাদামের ছবি, স্বাস্থ্যকর খাদ্য হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাদামে কমবে হৃদরোগের ঝুঁকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT