চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে এলো শাহরুখের ইতিহাস সৃষ্টিকারী ‘পাঠান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 22, মার্চ 2023
in বিনোদন
A A
দুটি যুবক যুবতী বন্ধুদের সঙ্গে ছবি তুলছে, ব্যস্ত শহর পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত দিনের অনেক আগেই ওটিটিতে আসছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত বক্স অফিসে ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘পাঠান’, গেল সপ্তাহে এমনটাই শোনা গিয়েছিল।

সেই গুঞ্জনই সত্য হলো। বুধবার (২২ মার্চ) সকালে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঘোষণা এলো, ইতোমধ্যেই ওটিটি জায়ান্ট অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হয়েছে ‘পাঠান’ ছবিটি। যেখানে পোস্টের ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘পাঠানের পার্টি এখন’।

জানা গেছে, হিন্দি সহ তামিল ও তেলেগুতে ওটিটিতে স্ট্রিমিং হয়েছে ‘পাঠান ছবিটি। যেখানে সিবিএফসির বাদ দেওয়া বিতর্কিত দৃশ্যও দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

মুক্তির প্রথম ধাপেই ১০০০ কোটি রুপি আয় করেছে কিং খানের ‘পাঠান’। বিশ্বব্যাপী এই আয় ১২২ মিলিয়নেরও বেশি। হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’কে হার মানিয়েছে ‘পাঠান’র এই আয়।

এতদিন ১০০০ কোটি রূপি আয় করা একমাত্র বলিউড ছবি ছিল আমির খানের ‘দঙ্গল’। এছাড়াও দক্ষিণই ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ ১০০০ কোটির মাইলফলক ছুঁয়েছিল।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

Tags: অ্যামাজন প্রাইমওটিটিপাঠান
Previous Post

চীনের শান্তি পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে, ইউক্রেন-পশ্চিমারা প্রস্তুত নয়: পুতিন

Next Post

গৃহহীনদের ৩৯ হাজার ৩৬৫টি ঘর দেবেন প্রধানমন্ত্রী

Next Post
গৃহহীনদের জন্য নির্মিত ৩৯ হাজার ৩৬৫টি ঘর, প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহহীনদের ৩৯ হাজার ৩৬৫টি ঘর দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে মানুষ নিরাপদ ও সুপেয় পানির জন্য লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৪৪ শতাংশ মানুষ নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT