চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের ‘১৩ টি প্রশ্ন’র মুখোমুখি এবার ডিবি প্রধান হারুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 21, মার্চ 2023
in বিনোদন
A A
দুই বাংলাদেশি রাজনীতিবিদের সাক্ষাৎকার, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা নির্মাতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হচ্ছেন দাপুটে পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। গতানুগতিক ধারার বাইরে জয়ের নতুন শো ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হন চৌকস এই ডিবি প্রধান।

চ্যানেল আইয়ের জন্য ধারণ করা সেই অনুষ্ঠানটি দর্শক দেখতে পারবেন মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টায়।

আলোচিত এই পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি জয় আগেই তার ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এবার ডিবি অফিসে আমি। তবে প্রশ্নের উত্তর দিতে না। হারুন ভাইকে ১৩ টি প্রশ্ন করতে।’

এর আগে চ্যানেল আইয়ে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটির কারণে উপস্থাপক হিসেবে নতুন করে পরিচিতি এনে দেয় জয়কে। নতুন করে ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানটিও তার উপস্থাপনার ক্যারিয়ারে অন্যতম যোগ, এমনটাই মনে করেন জয়।

‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠান নিয়ে জয় বললেন, এই অনুষ্ঠানে আমার উপস্থাপনায় ভিন্নধারা থাকছে। শোটি তথ্যবহুল।আগে যত উপস্থাপনা করেছি সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না। যদি কোনো অতিথি বিতর্কিত কাজ করে থাকে তাকে খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি।

‘আরও পরিষ্কার করে বলতে গেলে, মানুষ যেভাবে জিজ্ঞেস করা উচিত বলে মনে করেন সেভাবেই এই অনুষ্ঠানের অতিথিদের কাছে প্রশ্নগুলো করা হয়।’

শাহরিয়ার নাজিম জয় বলেন, আমি বরাবরই ভিন্ন কিছু করার চেষ্টা করি। আমার আগের অনুষ্ঠানগুলো দেখলেই সেটি স্পষ্ট হবেন। এবারের অনুষ্ঠানটিও অন্যরকম। এই অনুষ্ঠানে ইতোমধ্যেই অতিথি হয়েছেন অনেকে। সবগুলো পর্বই দর্শকদের ভালো লেগেছে। আশা করি, এবারের পর্বটিও সবার ভালো লাগবে।’

সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় ইতোমধ্যেই জয়ের ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, চিত্রনায়িকা মৌসুমী, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝন্টু, বাঁধন, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকেই।

Tags: অনুষ্ঠানচ্যানেল আইজয়দেলোয়ার জাহান ঝন্টুবাঁধনমালেক আফসারীমৌসুমীশাহরিয়ার নাজিম জয়
Previous Post

পূর্বাচলে শিলা বৃষ্টি

Next Post

উড়ন্ত ফর্মের সময়টাতে নরওয়ে জার্সিতে নেই হালান্ড

Next Post
ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে, জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত ফর্মের সময়টাতে নরওয়ে জার্সিতে নেই হালান্ড

শিক্ষার্থী ছাত্রের ছবি, পরিপাটি পোশাক ও হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সায়েন্সল্যাবে ভবন বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT