চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র, চীন, ভারত সবার সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 21, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও একজন অতিথির সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করেছে। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ-চীন সম্পর্ক ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সিএনএন-এর ইন্টারন্যাশনাল অ্যাংকর ও এডিটর এ্যাট লার্জ রিচার্ড কোয়েস্ট’র সেই সাক্ষাতকারটি গ্রহণ করেছেন।

ইউক্রেন যুদ্ধ বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে রিচার্ড কোয়েস্টের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময়ই শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করি। আলোচনার মাধ্যমে যে কোন সঙ্কটের সমাধান হতে পারে। আমরা কখনই হামলা বা সংঘাত সমর্থন করি না। বাংলাদেশের পররাষ্ট্র নীতি খুবই স্পষ্ট ও সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। আমরা সবসময় এই নীতিতে চলি। তাই যখনই কোথাও মানবাধিকার লঙ্ঘন বা আগ্রাসন-দখলদারিত্ব দেখি, আমরা এর বিরুদ্ধে অবস্থান নেই। তবে যুদ্ধ যখন শুরু হয় তখন তা উভয় পক্ষ থেকেই হয়। আমি মনে করি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কারো এগিয়ে আসা উচিত। কারণ এতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেখুন, আমি আপনাকে বলেছি আমি কখনোই কোন ধরনের হামলা বা দখলদারিত্ব সমর্থন করি না। প্রতিটি দেশেরই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও নিজস্ব ভূখন্ডে বাস করার অধিকার রয়েছে, আমি তাই বিশ্বাস করি।

বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে রিচার্ড কোয়েস্টের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলি। যুক্তরাষ্ট্র, চীন, ভারত সবার সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। যারা আমাদের উন্নয়নে সহযোগী সবার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। চীন আমাদের এখানে বিনিয়োগ করছে, কিছু অবকাঠামো নির্মাণে কাজ করছে। আমরা কারও ওপর নির্ভরশীল নই।

চীন বাংলাদেশকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিতে চায় কিনা সিএনএন সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেখুন, আমরা ঋণ নেওয়া এবং উন্নয়ন প্রকল্পের ব্যাপারে খুবই সতর্ক। যে প্রকল্পগুলো আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে আমরা উপকার পাই, শুধু সেসব প্রকল্পই আমরা হাতে নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির মতো সংস্থা থেকে ঋণ নেই। চীনের কাছ থেকে আমরা খুবই অল্প পরিমাণ ঋণ নিয়েছি। এটা শ্রীলঙ্কা কিংবা অন্যদেশের মতো নয়। আরেকটি বিষয়, আমরা সব সময়ই নিজেদের অর্থায়নে উন্নয়নের চেষ্টা করি। এটাও বলে রাখি, আমরা অপ্রয়োজনীয় ঋণ কিংবা বড় প্রকল্প নেই না। আমরা সবসময়ই এটাই বিবেচনা করি কোন প্রকল্প থেকে আমরা লাভবান হবো এবং আমাদের দেশের নাগরিক সুবিধা পাবে।

Tags: প্রধানমন্ত্রীবাংলাদেশ-চীন সম্পর্করাশিয়া-ইউক্রেন যুদ্ধরোহিঙ্গা ইস্যুসাক্ষাৎকারসিএনএন
Previous Post

ঈদ মাতাতে আসছে ‘লিডার’

Next Post

শওকত মাহমুদকে বহিষ্কার করল বিএনপি

Next Post
বিএনপি নেতার ছবি, শওকত মাহমুদ বহিষ্কার প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

শওকত মাহমুদকে বহিষ্কার করল বিএনপি

বলিউড অভিনেত্রী রানী ছবি, এক নাটকীয় দৃশ্যের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

যতোটা গর্জালো বক্স অফিসে ততোটা বর্ষালো না রানীর ছবি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT