চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এস কে রাসেল by এস কে রাসেল
1:45 অপরাহ্ন 21, মার্চ 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
পুলিশের হাতে হাতকড়া খুলে জামিনের জন্য অপেক্ষা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের করিমগঞ্জে শিশু ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও দেড় লাখ টাকা অর্থদণ্ড দেয়ার ঘোষণা দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম (৩৪) উপজেলার পিটুয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ আফজল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ২১ মার্চ দুপুর ১২ টায় কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলার এজাহারের বরাত তিনি জানান, পঞ্চম শ্রেনী পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশী শফিকুল ইসলাম প্রায়ই কুপ্রস্তাব দিতো। কিন্তু সে এ প্রস্তাব এড়িয়ে যেত। ২০২১ সালের ২০ আগস্ট রাতে শিশুটি টয়লেটে গিয়ে বের হওয়ার পর শফিকুল তার মুখ চেপে ধরে একটি ঝোঁপে নিয়ে ধর্ষণ করেন। টয়লেট থেকে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে বের হন। এক পর্যায়ে কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে ঝোঁপে পড়ে থাকতে দেখেন তাকে। এ সময় শফিকুলকেও হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশের হাতে ধরিয়ে দেয়া হয় তাকে।

এ ঘটনায় পরদিন ২১ জুলাই শিশুটির মা বাদি হয়ে শফিকুল ইসলামকে একমাত্র আসামি করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পরে করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান লিংকন মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৯ আগস্ট মামলার অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পলাশ।

 

Tags: কিশোরগঞ্জ
Previous Post

চলে গেলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

Next Post

ক্রিমিয়ায় রাশিয়ান মিসাইল ধ্বংস করল ইউক্রেন

Next Post
আগ্নেয়গিরির অগ্নিকুণ্ড থেকে উজ্জ্বল আগুনের শিখা বের হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিমিয়ায় রাশিয়ান মিসাইল ধ্বংস করল ইউক্রেন

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতিকে নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আবেদন আবার খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT