চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র আধ ঘণ্টায় তৈরী হলো সুমনের যে গান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 20, মার্চ 2023
in বিনোদন
A A
কবীর সুমন গিটার বাজাচ্ছেন, বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৫ এ পা রেখেও সঙ্গীতের নদীতে বহমান সুর-স্রোতের মতো দিব্যি নিজের জীবন কাটিয়ে দিচ্ছেন বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। তাইতো সম্প্রতি টলিপাড়ার একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে গান লিখে, কণ্ঠও দিয়েছেন তিনি। পারমিতা মুন্সী পরিচালিত সেই ছবিটির নাম ‘ম্যারেজ অ্যানিভার্সারি’।

যদিওবা টলিপাড়া থেকে ডাক পাওয়ার ক্ষেত্রে সুমনের একাধিক ‌অনুযোগ রয়েছে। তবে তিনি নিজেই জানিয়েছেন, পরিচিত এবং কাছের বন্ধুবান্ধবের অনুরোধ তিনি ফেলতে পারেন না। ঠিক তেমনটাই ঘটেছে পারমিতার ক্ষেত্রে।

সুমনের সঙ্গে পারমিতার প্রায় দু’দশকের বন্ধুত্ব। এর আগে পরিচালকের প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘লাস্ট ট্রাম’ এবং ‘গুহামানব’ ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন ‘তোমাকে চাই’-এর গায়ক। কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনকে সুমন বলছিলেন, ‘‘যারা আমার বিপদে-আপদে পাশে থেকেছেন, তাদের সঙ্গে কাজ করতে তো আমার কোন আপত্তি নেই।’’

আসন্ন ছবিটির জন্য প্রথমে পরিচালক একটি পুরনো আধুনিক গান ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সুমন নিজে নতুন গান ব্যবহার করতে আগ্রহী ছিলেন। তাইতো ‘এভাবেও শেষ হতে পারে’ গানটি তৈরী করেছেন সুমন।তার কথায়, ‘‘আমি কিন্তু আগে ছবির গল্প শুনেছি। তারপর মনে হয়েছে যে, এই গল্পের জন্য আমার নতুন গান তৈরি করা উচিত। তাই প্রস্তাব এলেই যে রাজি হব, কেউ সেটা ভাবলে ভুল করবেন।’’

ছবিতে কবীর সুমনের এই স্বতঃপ্রণোদিত অংশগ্রহণে উচ্ছ্বসিত হয়ে পারমিতা জানান, ‘‘এটি মেঘ না চাইতেই জল’’ এর সমান। পরিচালক বলেন, ‘‘আসলে সুমনদার সঙ্গে যে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে তা নয়। কিন্তু যখন কথা হয়, তখন দূরত্বটা মিলিয়ে যায়। আমি প্রস্তাব দিতেই উনি রাজি হয়ে যান।’’

সঙ্গে পারমিতা আরও যোগ করেন, ‘‘দু’দিন পর উনি ফোনে গল্পটা শুনলেন এবং বললেন নতুন গান লিখবেন। মাত্র আধ ঘণ্টার মধ্যে গানটা লিখে দাদা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন! উনি সত্যিই জিনিয়াস।’’

‘ম্যারেজ অ্যানিভার্সারি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, সুজন (নীল) মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন ইন্দ্রাণী ঘোষ, সুজয় বিশ্বাস এবং পাপিয়া রাও। ছবিটি কয়েক মাসের মধ্যেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা। ছবিতে সুমনের গাওয়া গানটিকেও অ্যালবাম আকারে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার ইচ্ছা রয়েছে নির্মাতাদের।

Tags: কবীর সুমনগানসংগীত
Previous Post

১৫ হাজারে প্রথম বাংলাদেশি তামিম

Next Post

বিশ্বের নারী তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার এখন সেলেনার!

Next Post
সেলেনা গোমেজের ছবি, তিনি একজন জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের নারী তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার এখন সেলেনার!

বাতাসের দিক নির্দেশক বোর্ড, আকাশে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিন টানা ভারি বর্ষণ হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT