চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলিদের নাচিয়ে সমতায় অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 19, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত-কোহলিদের নাচিয়ে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের পর মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ঝড়ে ১০ উইকেটের বড় জয় পেয়েছে অজিরা।

বিশাখাপট্টমে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম ওভারেই সাফল্য এনে দেন প্রথম ওয়ানডেতেও দুর্দান্ত বল করা পেসার স্টার্ক। বড় জয়ের শুরুর ভিতটা মূলত তার হাত দিয়েই শুরু করে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে নবম বার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন স্টার্ক।

এরআগে, প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকা ভারত মাত্র ২৬ ওভার খেলতে পারে। সর্বোচ্চ রান আসে তিনে নামা বিরাট কোহলির ব্যাটে। অক্ষর প্যাটেল করেন ২৯ রান, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার থেকে আসে ১৬ রান। আর কোন ব্যাটার উল্লেখযোগ্য রান করতে না পারলে মাত্র ১১৭ রানে থামে ভারত।

বোলারদের দেখানো পথে হেটে কাজটা সহজে করে দেন দুই ওপেনার মার্শ ও হেড। ৬৬ বলে ১২১ রানের জুটি গড়ে ওয়ানডের সেরা ভারতের কোন বোলারকেই পাত্তা দেয়নি তারা। মাত্র ১১ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।

ম্যাচসেরা মিচেল মার্শ ৩৬ বলে ৬৬ রান, ট্রাভিস হেডের থেকে আসে ৩০ বলে ৫১ রানের ইনিংস। ৮ ওভারে একটি মেডেন ও ৫৩ রান দিয়ে স্টার্ক নিয়েছেন ৫ উইকেট। শন অ্যাবোট ২৩ রানে ৩ ও নাথান এলিস ১৩ রানে ২ উইকেট নেন।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে সিরিজকোহলিভারতমার্শলিড স্পোর্টসস্টার্কহেড
Previous Post

বিকাশ এজেন্ট মুন্নী বড়ুয়ার গল্প এখন সিএনএন-এ

Next Post

দেশের যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী

আলভেজ জেলে অনশনরত অবস্থায়, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা আশেপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলে অনশন করছেন আলভেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT