চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতার জন্মদিনে যা থাকছে চ্যানেল আইয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 16, মার্চ 2023
in - সেমি লিড, বিনোদন
A A
বঙ্গবন্ধুর প্রতিকৃতি, পোর্ট্রেট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ইয়াং বাংলার ফেসবুক থেকে সংগৃহিত

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৭ মার্চ এই মহান নেতার জন্মদিন। দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও উদযাপন করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শুধু ১৭ মার্চ নয়, একদিন আগে থেকেই অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। এ উপলক্ষ্যে ১৬ মার্চ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন মোরশেদুল ইসলাম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আাঁখি ও তার বন্ধুরা’। এদিন রাত ১১টা ৩০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘প্রকৃতি ও জীবন’ এর বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৃতি’ প্রচার করা হবে। এদিন দিবাগত রাত ১টায় এবং ১৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটে রয়েছে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব।

১৭ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’তে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার পরিবেশনায় বঙ্গবন্ধুর প্রিয় গান। দুপুর ৩টা ৫ মিনিটে মাতিয়া বানু শুকু এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘পিতৃছায়া’।

এদিন বিকাল ৫টা ২০মিনিটে থাকছে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় দেশ-বিদেশে রান্নার বিশেষ পর্ব ‘বঙ্গবন্ধুর প্রিয় খাবার’। বিকাল ৫টা ৪৫মিনিটে ড. আতিউর রহমান-এর সঞ্চালনায় এবং ইফতেখার মুনিম এর পরিচালনায় বঙ্গবন্ধু সম্পর্কে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিকের মূল্যবান বর্ণনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নান্দনিক বঙ্গবন্ধু’। সন্ধ্যা ৬টা ২০মিনিটে সরাসরি সম্প্রচার প্রিয়শিল্পী ফেরদৌস আরা ও তাঁর সুরসপ্তক-এর শিশুকিশোরদের অংশগ্রহণে উচ্চাঙ্গ সংগীতের বিশেষ আয়োজন। রাত ৮টা ৩০মিনিটে রয়েছে মেট্রোসেম ‘টু দ্য পয়েন্ট’ এর বিশেষপর্ব।

Tags: চ্যানেল আইজন্মদিনজাতির পিতানাটকবঙ্গবন্ধুলিড বিনোদনসিনেমা
Previous Post

ভারতের ‘বিদ্বেষমূলক’ আচরণের শিকার খাজা

Next Post

‘ব্ল্যাক অ্যাডাম’ থেকে ডোয়াইন জনসনের বাদ পড়ার শঙ্কা!

Next Post
ডোয়াইন জনসন 'ব্ল্যাক অ্যাডাম' সিনেমায় অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্ল্যাক অ্যাডাম' থেকে ডোয়াইন জনসনের বাদ পড়ার শঙ্কা!

আন্তর্জাতিক ফুটবল দলের কোচ বিশ্বকাপের সেরা কোচের পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকার বর্ষসেরা কোচ বিশ্বকাপজয়ী স্কালোনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT