চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে ‘আইস্ক্রিন’-এর গালা ইভিনিং আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 16, মার্চ 2023
in - সেমি লিড, বিনোদন
A A
স্ক্রিন গালা ইভেনিং এর জন্য আকর্ষণীয় পোস্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দেশের সব মাধ্যমের তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ‘গালা ইভিনিং’ অনুষ্ঠিত হবে।

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’- স্লোগানে বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে ‘আইস্ক্রিন’। সিনেমা, ওয়েব সিরিজ ছাড়াও সব ধরনের কনটেন্ট খুব সহজেই চ্যানেল আইয়ের এই ওটিটি প্লাটফর্মে দেখতে পারবেন দর্শক- এমনটাই জানিয়েছেন আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ (রিয়াজ)।

‘গালা ইভিনিং’-এ বেশকিছু প্রিমিয়াম কনটেন্টের ঘোষণা আসছে। কী চমক থাকছে, তা জানতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত।

এর আগে ‘আইস্ক্রিন’ এর সাবস্ক্রিপশন পরিকল্পনা কেমন হবে, তা জানিয়েছিলেন তিনি।

আইস্ক্রিন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বুথের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়াম কনটেন্ট দেখতেও দর্শককে খুব বেশি কঠিন পথ পাড়ি দিতে হবে না বলে তিনি জানিয়েছেন। প্রিমিয়াম কনটেন্ট দেখতে দর্শকের সুবিধার কথা চিন্তা করে সাবস্ক্রিপশনে তিনটি প্ল্যান রয়েছে।

আইস্ক্রিনে তিনটি প্ল্যান- এক মাস, ছয় মাস ও এক বছরের। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ৬ মাস ও ১ বছরের জন্য সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা!

Tags: আইস্ক্রিনআইস্ক্রিন লিডচ্যানেল আইরিয়াজলিড বিনোদনসিনেমাসিরিজ
Previous Post

বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

Next Post

ওয়ার্নারের অধিনায়কত্বে খেলবেন মোস্তাফিজ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় হাসিমুখে একসাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নারের অধিনায়কত্বে খেলবেন মোস্তাফিজ

প্রধানমন্ত্রী রমজানে মুনাফালোভি ও কালোবাজারিদের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে মুনাফালোভি ও কালোবাজারিদের ব্যাপারে সচেতন হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT