চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে নাপোলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 পূর্বাহ্ন 16, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নাপোলি ফুটবল দল মাঠে প্রস্তুত, নতুন মরসুমের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতিহাস গড়েছে নাপোলি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালির ক্লাবটি। শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছিল জার্মানিতে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে বুন্দেসলিগার ক্লাবটিকে বিধ্বস্ত করেছে ৩-০ গোলে।

ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টকে পাত্তাই দেয়নি নাপোলি। স্বাগতিক জার্সিতে জোড়া গোল করেছেন ভিক্টর ওসিমহেন। এক গোল করেছেন পিওতর জেলিনস্কি। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পা রেখেছে ইতালির ক্লাবটি।

ইতিহাস গড়ার রাতে ফ্রাঙ্কফুর্টের উপর আধিপত্য ছিল নাপোলির। ক্রমাগত আক্রমণে ইতালিয়ান ক্লাবটির প্রথম জালের দেখা মেলে প্রথমার্ধের যোগ করা সময়ে। পলিতানোর পাস থেকে আসা বলে গোল করে দলকে এগিয়ে নেন ওসিমহেন।

বিরতির পর সফরকারীদের উপর শুরু থেকেই চড়াও হয় স্বাগতিক দলটি। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওসিমহেন। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি আদায় করেন জেলিনস্কি। পরে লড়াই চলতে থাকলেও গোল পায়নি আর কোন দলই। স্বস্তির ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে ফ্রাঙ্কফুর্টকে পাত্তা না দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নাপোলি।

Tags: ওসিমহেনচ্যাম্পিয়ন্স লিগনাপোলিফ্রাঙ্কফুর্টলিড স্পোর্টস
Previous Post

লিভারপুলকে বিদায় করে শেষ আটে রিয়াল মাদ্রিদ

Next Post

কক্সবাজারের পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

Next Post
বাংলাদেশের সড়ক দুর্ঘটনা সতর্কতা সাইন, বিপদ সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

Credit Suisse ব্যাংকের আধুনিক ভবনের প্রবেশদ্বার, ব্যাংকের নাম দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় সুইস ব্যাংক ঋণ নিচ্ছে ক্রেডিট সুইস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT