চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 15, মার্চ 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঘরে বসেই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট কিনতে পারবেন দর্শকরা।

আগে বেশকিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রয় করা হলেও গত কয়েকবছর ধরে সেটি বন্ধ ছিল। অবশেষে আয়ারল্যান্ড সিরিজ থেকে ডিজিটাল মাধ্যমে আগ্রহী দর্শকদের টিকিট কেনার পথ উন্মুক্ত হচ্ছে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর অনুষ্ঠানে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

সবশেষ বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজের সব টিকিট লাইনে দাঁড়িয়ে কিনতে হয়েছিল। ১৮ মার্চ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি শুরু হবে। বিসিবি নির্ধারিত বুথ ছাড়াও অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রয় করবে।

জানা গেছে বিসিবির ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। অস্থায়ী বুথেও কিছু টিকিট কেনার ব্যবস্থা রাখা হবে।

১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর দুটায়। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধাঘণ্টা দেরিতে হবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোজা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেয়া যায়, সে কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় শুরু করা হবে। তারপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও একটি টেস্ট রয়েছে।

ইংল্যান্ড সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজেরও টাইটেল স্পন্সর হয়েছে মধুমতি ব্যাংক। পাওয়ার্ড বাই হিসেবে মিস্টার হোয়াইট ডিজারজেন্ট পাউডার ও সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন।

Tags: বিসিবিলিড স্পোর্টস
Previous Post

ভারতে আইআইটি ছাত্রের আত্মহত্যা!

Next Post

টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে চাল দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

Next Post
বাণিজ্যমন্ত্রী টিসিবির মাধ্যমে চাল বিতরণের পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে চাল দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজস্ব মেধা ও চিন্তাশক্তির ব্যবহার বাড়াতে হবে: শাইখ সিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT