চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ হামলায় মার্কিন ড্রোন বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 15, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রুশ হামলায় বিধ্বস্ত মার্কিন ড্রোন, বিমানবন্দরে অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ান যুদ্ধবিমানের সাথে মার্কিন ড্রোনের সংঘর্ষের ফলে মানববিহীন ড্রোনটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার মধ্য ইউরোপীয় সময় সকাল ৬টা থেকে ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘর্ষকে ঝুঁকির মুখে ফেলেছে।

আমেরিকান সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তাদের ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় একটি মিশনে ছিল, এমন সময় দুটি রাশিয়ান জেট এটিকে আটকানোর চেষ্টা করে।

অপরদিকে রাশিয়া বলেছে, ড্রোনটি একটি কৌশল অবলম্বন করে বিধ্বস্ত হয়েছে এবং রাশিয়ান বিমান দুটির আক্রমণের বিষয়টি অস্বীকার করেছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলে, যে এমকিউ-৯ রিপার ড্রোনটি তার ট্রান্সপন্ডারগুলি বন্ধ করে উড়ছিল। ট্রান্সপন্ডার এমন একটি যোগাযোগের যন্ত্র যা অন্যান্য বিমানকে নিজেদের উপস্থিতি ট্র্যাক করতে দেয়।

সংঘর্ষের আগে বেশ কয়েকবার এসইউ-২৭ যুদ্ধবিমানগুলি অপেশাদার আচরণ করে ড্রোনটিতে জ্বালানী নিক্ষেপ করে।

এই পদক্ষেপের প্রতিবাদে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভকে ডেকেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আন্তোনোভকে উদ্ধৃত করে বলে, মস্কো ড্রোনের ঘটনাটিকে একটি উসকানি হিসেবেই বিবেচনা করছে।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পর থেকেই কৃষ্ণ সাগর নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, এর আগেও এই অঞ্চলটিতে মিত্র বিমানের সাথে যোগাযোগ করার জন্য রাশিয়ান পাইলটদের অপেশাদার কাজের নমুনা রয়েছে।

তবে এই ঘটনার ফলে দুটি দেশ সামনে কি হবে তা ভাবিয়ে তুলেছে সমর বিশ্লেষকদের।

Tags: মার্কিন যুক্তরাষ্ট্ররাশিয়ারুশ হামলা
Previous Post

শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Next Post

ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষ

Next Post
পুলিশের জলকামান ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষ

বিশ্বকাপ ফুটবল ট্রফি ও বল, খেলার মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপে হবে রেকর্ড ১০৪ ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT