চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার উপস্থাপনায় জেসিয়া ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 14, মার্চ 2023
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নারী সংবাদ প্রতিবেদক, হাসিমুখে ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৭) এর মুকুট জিতে আলোচনায় এসেছিলেন জেসিয়া ইসলাম। ওই বছর সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে তিনি লালসবুজের পতাকা উড়িয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি। পরে নাটকে অভিনয় করলেও মডেলিংয়ে নিয়মিত হন।

জেসিয়ার ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, হালের সম্ভাবনাময় এই তরুণী এবার উপস্থাপনা শুরু করলেন। তার নতুন শো এর নাম ‘ফেসকার্ড’। যে ইতোমধ্যে প্রচার শুরু হয়েছে ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টের প্লাটফর্মে। অতিথি হিসেবে এসেছেন নিরব, শিলা, মিয়ামি।

জেসিয়া বলেন, আগে শুধু আমি ইন্টারভিউ দিয়েছি। এবার আমাকে হোস্ট (উপস্থাপনা) হিসেবে পাওয়া যাচ্ছে। আমাকে ইন্টারভিউ দিতে গেস্টরা আসছেন।

তিনি বলেন, ‘সবেমাত্র শুরু করলাম, এই কাজটি করে বেশ মজা পাচ্ছি। আমি নিজেও ইন্টারভিউ দিতে গিয়ে অনেককিছু বলতে চাই কিন্তু সেগুলো জিজ্ঞেস করা হয় না। আমার মনে হয়, মিডিয়া ইন্ডাস্ট্রির অন্যদের মধ্যেও একই বিষয় কাজ করে। সেই সব টপিক্স নিয়েই আমার হোস্টিং শো ‘ফেসকার্ড’।

ছোটবেলা থেকে মডেল হতে চেয়েছিলেন জেসিয়া ইসলাম, হয়েছেনও তাই। বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হিসেবে তাকে দেখা যায়। তিনি বলেন, ছোটবেলা থেকে আমাকে যারা চেনেন তারা সবাই জানে আমি মডেল হতে চাইতাম। নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ যা চেয়েছিলাম তাই হয়েছি।

মডেলিং-উপস্থাপনার পাশাপাশি জেসিয়া এখন চাইছেন অভিনেত্রী হতে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, ভালো অভিনেত্রী হতে চাই। এটা চর্চার বিষয়, চেষ্টার ব্যাপার। ভবিষ্যতে আমাকে অভিনয়ে নিয়মিত হতে দেখা যাবে। নাটক বা সিনেমা হোক যে কোনো মাধ্যমে কাজ করবো। তবে আমার ড্রিম হচ্ছে যেটা করবো ভালো কিছু করবো। হয়তো সামনে সিনেমা করতে পারি। কথাবার্তা চলছে।

১০ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান জেসিয়া? জানতে চাইলে তিনি বলেন, সফল হিসেবে দেখতে চাই এবং যেখানে থাকি আমি যেন খুশি থাকি আমার যেন মন ভালো থাকে এবং অবশ্যই যেন আমাকে দেখতে ভালো লাগে। আমি মনে করি সেটাই হবে আমার সাফল্য এবং অ্যাচিভমেন্ট।

Tags: উপস্থাপনাজেসিয়াজেসিয়া ইসলামনায়িকামডেলমিস ওয়ার্ল্ড বাংলাদেশলিড বিনোদন
Previous Post

নারী যাত্রীর মাথায় ট্রেনের টিকিট চেকারের মূত্রত্যাগ!

Next Post

উইকেট ধরে রেখে ঝড়ের আভাস

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইকেট ধরে রেখে ঝড়ের আভাস

বিজ্ঞানী একজন গবেষক ল্যাবরেটরিতে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের মিউট্যান্টের উৎসের কাছাকাছি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT