চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে ‘নাটু নাটু’র সাফল্য, ভারতীয় তারকাদের বাঁধভাঙা উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 13, মার্চ 2023
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদনের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছরের খরা কাটিয়ে এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’র হাত ধরে ভারতে এলো অস্কার। এবার ৯৫ তম অস্কারের আসরে ‘সেরা মৌলিক গান’ এর পুরস্কার জিতেছে এই গানটি।আর তাতেই যেন উচ্ছ্বাসে মেতে উঠেছেন পুরো ভারতবাসী।

এদিন অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’র সাফল্যের পর পরই একের পর এক বলিউড তারকা সহ ভারতীয় দক্ষিণী তারকারা টুইটের মাধ্যমে অভিনন্দন জানাতে থাকেন।

দক্ষিণী তারকা চিরঞ্জীবী তার টুইটে ‘নাটু নাটু’র সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “অস্কার ভারতের জন্য একটি স্বপ্ন ছিল, কিন্তু একজন ব্যক্তির (এসএস রাজামৌলি) দৃষ্টি, সাহস এবং প্রত্যয়ের জন্য আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হলো।” তিনি টুইটে আরও লেখেন, “১ বিলিয়ন ভারতীয়দের হৃদয় আজ গর্বিত। যেই কৃতজ্ঞতার পুরো দাবিদার ‘আরআরআর’ টিম।”

নাগার্জুনা আক্কিনেনি তার টুইটে লেখেন, “অস্কার জয় করলো ‘নাটু নাটু’, এটা সত্যি ভারতীয় সিনেমার জন্য ঐতিহাসিক মুহূর্ত!! আমরা গর্বিত!! অভিনন্দন জানাই পুরো ‘আরআরআর’ টিমকে।”

এছাড়াও দক্ষিনী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা লিখেছেন, “খুব সুন্দর টিম ‘আরআরআর’ এবং ‘নাটু নাটু’, ভারতের জন্য এটি আরেকটি বড় পদক্ষেপ। ‘অস্কার’ আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন এবং আমাদের স্বপ্নকে আরও বড় করেছেন। জয় হিন্দ!”

বলিউড এবং ‘আরআরআর’ খ্যাত অভিনেতা অজয় দেবগণ তার টুইটে লিখেছেন, “যেমনটি প্রায়শই বলা হয়, সিনেমা একটি সর্বজনীন ভাষায় কথা বলে। ‘আরআরআর’ সেটিই প্রমাণ করলো। অস্কার জয়ের জন্য অভিনন্দন। এটি একটি গর্বের মুহূর্ত।”

হৃতিক রোশনও তার টুইটে লিখেছেন, “এবারের অস্কার ভারতীয় সিনেমার জন্য এমন একটি ঐতিহাসিক, গর্বিত এবং আনন্দের মুহূর্ত! একদিকে ‘সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম’ হিসেবে ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ এর জয়। আরেকদিকে ‘নাটু নাটু’ গানের মধ্য দিয়ে ‘আরআরআর’ এর জয়। সত্যিই এটি আনন্দের।”

‘নাটু নাটু’র অস্কার জয়ের সাফল্যে আরও অভিনন্দন জানিয়েছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ‘কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অর্জুন রামপাল সহ বলিউডের আরও অনেক তারকাই।

চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার মঞ্চে ‘সেরা মৌলিক গান’ বিভাগে জয়ী ‘নাটু নাটু’ গানটির নাম ঘোষণা করতেই উঠে দাঁড়িয়ে হাততালি দেন উপস্থিতরা।

সূত্র: বলিউড লাইফ

Tags: অজয় দেবগনঅস্কারআলিয়া ভাটএসএস রাজামৌলিদক্ষিনী তারকাপ্রিয়াঙ্কা চোপড়াবিজয় দেবরাকোন্ডা
Previous Post

মিঠামইনে সাংবাদিকদের মাছের দাওয়াত দিলেন রাষ্ট্রপতি

Next Post

ব্যক্তি স্বার্থে কখনো রাজনীতি করিনি: রাষ্ট্রপতি

Next Post
রাষ্ট্রপতি ব্যক্তি স্বার্থে কখনো রাজনীতি করিনি বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তি স্বার্থে কখনো রাজনীতি করিনি: রাষ্ট্রপতি

বাংলাদেশের কাবাডি খেলোয়াড় ট্রফি হাতে, আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বিজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি খেলোয়াড় আগে, তারপর সৈনিক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT