চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের শিরোপা জয়ের কাউন্টডাউন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 পূর্বাহ্ন 13, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে, ঘরে আনন্দের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্সেনাল। ফুলহ্যামকে তারা ৩-০ তে হারিয়েছে। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা ইংলিশ ক্লাবটি ম্যাচ শেষে বড় একটি ঘড়ি নিয়ে জয় উদযাপন করেছে। ইঙ্গিত করা হয়েছে শিরোপা জয় এখন সময়ের ব্যাপার!

ফুলহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর রোববার রাতে ড্রেসিংরুমের একটি ছবি প্রকাশ করেন গানার্স তারকা ওলেক্সান্ডার জিনচেঙ্কো। ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিতে দেখা যায় খেলোয়াড় ও দলের কর্মীরা আইকনিক ঘড়িটির সঙ্গে ছবি তুলেছেন।

ঘড়িটি মূলত আর্সেনালের আগের হোম ভেন্যু হাইবারি স্টেডিয়ামে ঝুলানো ছিল। ১৯১৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত গানারদের ঘরের মাঠ হিসেবেই পরিচিত ছিল ‘হোম অব ফুটবল’ খ্যাত স্টেডিয়ামটি। বর্তমানে ক্লাবটি হোম ভেন্যু এমিরেটস স্টেডিয়াম।

ফুলহ্যামের ঘরের মাঠ ক্রেভেন কটেজের ড্রেসিংরুমে দারুণ জয়ের পর ঘড়িসহ ছবিটি মূলত প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের কাউন্টডাউন হিসেবে ইঙ্গিত করেছে। ছবিতে দেখা যায়, মিনিটের কাটা ১১ এর দিকে মুখ করে আছে। যা চলতি মৌসুমে দলটির খেলার সংখ্যা বাকি থাকাকে ইঙ্গিত করেছে।

২০০৩-০৪ মৌসুমে সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আর্সেনাল। এরপর লিগ শিরোপার দেখা পায়নি ১৩ বার লিগ টাইটেল জেতা ক্লাবটি। ১৯ বছর পর আবারও প্রিমিয়ার লিগ শিরোপা উঁচিয়ে ধরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মিকেল আর্তেতার দল।

চলতি মৌসুমে ২৭ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ৫ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫০।

Tags: আর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগলিড স্পোর্টস
Previous Post

বিভিন্ন প্রকল্প পরিদর্শনে রাঙ্গামাটিতে ডেনমার্কের রাষ্ট্রদূত

Next Post

তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের ৩ প্রকল্প পরিকল্পনা, বিপাকে বাংলাদেশ

Next Post
নদীর পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতি, বাঁধের ক্ষতি ও ত্রাণ কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের ৩ প্রকল্প পরিকল্পনা, বিপাকে বাংলাদেশ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৪. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT