চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেজন্য বিক্রি হল মার্টিনেজের বিশ্বকাপজয়ী গ্লাভস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 11, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মার্টিনেজের বিশ্বকাপজয়ী গ্লাভস বিক্রির জন্য উপলব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারে বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ফাইনালে তার অনন্য রূপ দেখেছে ফুটবল বিশ্ব। বিশ্বকাপের পর উদযাপন নিয়ে নানা সময়ে বিতর্কে জড়ালেও এবার ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য নিজের গ্লাভস জোড়া নিলামে দেন মার্টিনেজ।

ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে রান্ডাল কোলো মুয়ানির নেয়া দারুণ একটি শট রুখে দেন মার্টিনেজ। তাতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেই সেভকে ক্যারিয়ারসেরা বলছেন ৩০ বর্ষী গোলরক্ষক। পরে টাইব্রেকেও ফরাসিদের থামিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেন মার্টিনেজের বিশ্বস্ত হাত।

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন শুক্রবার ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করে জানায়, মার্টিনেজের ফাইনাল ম্যাচের গ্লাভস নিলামে উঠলে ৪৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকায় বিক্রি হয়। এই অর্থের পুরোটা দেয়া হবে আর্জেন্টিনার গারহান হাসপাতালের ক্যান্সার বিভাগে। এটি দেশটির শিশুদের প্রধান হাসপাতাল।

অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক ইংল্যান্ডের বাড়ি থেকে ভিডিও কলের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করেছিলেন। বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস জয়ী’ মার্টিনেজ বলেন, ‘আমাকে তারা যখন বিশ্বকাপের গ্লাভস জোড়া দান করতে বলেছিলেন আমি কোনো দ্বিধা করিনি। যা ওইসব শিশুদের কাজে আসবে।’

ফেব্রুয়ারিতে নিলামের ঘোষণা দেয়ার সময় গ্লাভস জোড়ায় অটোগ্রাফ দিয়ে রেখেছিলেন মার্টিনেজ। এ প্রসঙ্গে আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রতিদিন হয় না। যে কারণে গ্লাভস জোড়া আমার জন্য বিশেষ। তবে এটি বাড়িতে একটি ফ্রেমে ঝুলিয়ে রাখার চেয়ে শিশুদের জন্য দেয়াটা দারুণ ব্যাপার। যা তাদের কিছুটা হলেও কাজে আসবে।’

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022গ্লাভসমার্টিনেজলিড স্পোর্টস
Previous Post

পুলিশের ওপর জেলেদের হামলা; আহত ১৬

Next Post

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

Next Post
চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে শিষ্টাচার বিনিময় করছেন শি জিনপিং. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

মুরগির খামারে মুক্তি লালন পালন, নিরাপদ মুরগির মাংসের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপদ মুরগির মাংস উৎপাদনে প্রকৌশলী ইমরুলের ব্যতিক্রমী উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT