চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরস্কার নেয়ার সময় সিয়ামকে যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 10, মার্চ 2023
in বিনোদন
A A
প্রধানমন্ত্রী ও সিয়াম পুরস্কার গ্রহণের সময় একত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরপর দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ২০২০ সালে ‘বিশ্বসুন্দরী’ ছবির জন্য পুরস্কার পান এবং ২০২১-এ ‘মৃধা বনাম মৃধা’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি অর্জন করেন এই অভিনেতা।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সিয়াম। মঞ্চে উঠে পুরস্কার নেয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে কয়েক সেকেন্ড কথা হয় সিয়ামের। সেই সময়ে প্রধানমন্ত্রী হাসি দিয়ে কী যেন বলছিলেন এ অভিনেতাকে!

২০১৬ সালে লন্ডনের নর্দামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পড়েছেন সিয়াম। পরে অভিনয়ে নিয়মিত হয়েছেন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করেন। কাজ করেছেন দহন, ফাগুন হাওয়ায়, শান, দামাল, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবিগুলোতে।

সিনেমায় ব্যস্ততা থাকলেও ‘ল’ চর্চা করছেন সিয়াম। তার ব্যারিস্টার হওয়ার বিষয়টি অজানা নয় প্রধানমন্ত্রীর। সিয়াম জানান, প্রধানমন্ত্রী তাকে আইনজীবী হিসেবেও কাজ করার পরামর্শ দেন।

সিয়াম বলেন, প্রধানমন্ত্রী আমাকে বললেন, তুমি বারের এনরোলমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করো। তোমাকে আইনজীবী হিসেবেও দেখতে চাই। উত্তরে আমি বললাম, আমি সবকিছু ঠিকঠাক করে আপনাকে জানাচ্ছি। ‘মৃধা বনাম মৃধা’ দেখে প্রধানমন্ত্রীর চোখে পানি এসেছে বলেও জানিয়েছেন সিয়াম।

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হতে পেরে সিয়াম তার পরিবার, দর্শক, সহকর্মী এবং ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট করেছেন ফ্যান পেজে। সেখানে লিখেছেন, ‘মৃধা বনান মৃধা’ ছবির পরিচালক রনি ভৌমিক, চিত্রনাট্যকার রায়হান খান ও সহশিল্পী নোভা ফিরোজের কাছে আমি কৃতজ্ঞ।

“আশরাফুল মৃধা এবং আশফাকুল মৃধার জন্য খুব সুন্দর একটা জার্নি ছিল এই ছবিটি। তারিক স্যার (তারিক আনাম খান) যদি এই পুরস্কারটি পেতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আমার বিশ্বাস, ছেলের এই প্রাপ্তিতে বাবা ভীষণ খুশি হবেন। এই অ্যাওয়ার্ডটা তারও!”

সবার কাছে দোয়া চেয়ে নাটক থেকে সিনেমায় এসে আলোচনা তৈরি করা নায়ক সিয়াম বলেছেন, ভালো ভালো কাজ করে যেতে চাই, ভালো প্রজেক্টের সাথে সম্পৃক্ত থাকতে চাই। দিনশেষে আপনাদের এই ভালোবাসাই আমাদের শক্তি। সবাই দোয়া করবেন আমার জন্য।

Tags: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রধানমন্ত্রীলিড বিনোদনশেখ হাসিনাসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

মেডিকেলে ভর্তি পরীক্ষা দিল এক লাখ ৩৯ হাজার

Next Post

নাট্য নির্মাতাদের ভোটের লড়াই চলছে শিল্পকলায়

Next Post
শিল্পকলায় নাট্য নির্মাতাদের ভোটের লড়াই, নির্বাচনী প্রতীক ও প্রোফাইল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্য নির্মাতাদের ভোটের লড়াই চলছে শিল্পকলায়

Bengali film poster featuring three actors with a dark background and film details. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকার দর্শকদের উদ্দেশে যা বললেন ফারুকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT