চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি ছবি না এনে আমাদের তৈরি করেন: জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 09, মার্চ 2023
in বিনোদন
A A
স্মার্ট ব্যক্তি সানগ্লাস ও রঙিন শার্ট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির শুরু থেকে ঘোর বিরোধিতা করছেন জায়েদ খান। এমনকি বছর নয় আগে এই নায়ক কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছিলেন। দু-বছর আগে শিল্পী সমিতির সেক্রেটারি থাকাকালীন জায়েদ কমিটির সকলকে ডেকে হিন্দি ছবির পক্ষে না যেতে মতামত দিয়েছিলেন।

সম্প্রতি এফডিসির সবগুলো সংগঠন মতামত দিয়েছে, শর্ত মেনে বাংলাদেশে হিন্দি ছবি আনতে পারবে। সেই মতামত মৌখিকভাবে আমলে নিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে জায়েদ এখনও বলছেন, তিনি এদেশে হিন্দি ছবির বিপক্ষে। তার কথা, হিন্দি ছবি না এনে আমাদের উপযুক্তভাবে তৈরি করেন।

বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র প্রদান অনুষ্ঠানের মঞ্চে একা পারফর্ম করবেন জায়েদ। অনুষ্ঠানটি সফল করতে আয়োজক কমিটিতে আছেন জায়েদ খান।

আগেরদিন বুধবার মহড়ায় অংশ নিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে জায়েদ হাজির হয়েছিলেন। সেখানে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জায়েদ খান বলেন, সমিতির চেয়ারের আগে শিল্পী হিসেবে আমার অনেক অর্জন। সেই কারণে জাতীয়ভাবে আয়োজিত এমন কমিটিতে থাকতে পারছি।

জায়েদ জানান, এফডিসি থেকে এই কমিটিতে আছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, মৌসুমিসহ অনেকে। তিনি জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এককভাবে নাচবেন ‘পিচ ঢালা পথটাকে ভালোবাসেছি’ গানটিতে।

মহড়ার ফাঁকে জায়েদের সঙ্গে কথা হয় বাংলাদেশে হিন্দি ছবির মুক্তি প্রসঙ্গে। তিনি বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইবো হিন্দি ছবি যাতে না আসে।

জায়েদ বলেন, গত ১৬ দিন মুম্বাই গিয়েছিলাম কাজে। সেখানে এ ক’দিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয় সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাদের তৈরি করেন।

জায়েদ মনে করেন, শত কোটি ব্যয়ে নির্মিত হিন্দি ছবি বাংলাদেশে এলে এদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, পাঠান এলে ‘ওরা সাতজন’ নামে যে সিনেমাটি রিলিজ হলো সেটার অবস্থা কী হতো? কোনো হল পেত? আর আমাদের দেশে হল নামে যেসব গোটাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি সবগুলো ফ্লপ গেছে।

কোন উদ্দেশ্যে মুম্বাই গিয়েছিলেন? জানতে চাইলে মুচকি হেসে জায়েদ খান বলেন, সেটা শিগগির জানা যাবে। কদিন পর আবার যাবো। তবে গিয়ে অনেক কেনাকাটা করেছি। যতদিন সংসার না করছি আমি ইয়াং। ব্যাচেলর থাকলে সংসার সামলাতে হয়। তাই নিজেকে ফ্যাশন সচেতনভাবে তুলে ধরি। তাছাড়া সংসার করার জন্য মানসিক প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিটা আমার আসলে হয়নি। কবে মানসিকভাবে প্রস্তুত হবে সেটা সময় বলে দেবে।

Tags: জায়েদ খানপাঠানলিড বিনোদনহিন্দিহিন্দি ছবি
Previous Post

ওবায়দুল কাদেরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

Next Post

ত্বকের যত্নে আমলকির নতুন ক্রিম

Next Post
অ্যামলাকি ক্রিম জেলি প্যাকেটের ছবি, হালকা রঙের প্যাকেটের ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বকের যত্নে আমলকির নতুন ক্রিম

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেটাররা ট্রফি হাতে নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়ের অভিষেক, রনি-শামীমকে নিয়ে বোলিংয়ে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT