চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্প বিধ্বস্ত আলেপ্পোতে ইসরাইলি হামলায় ৩ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 08, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আকাশে ধোঁয়া ও আগুনের ক্ষুদ্র অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় তিনজন নিহত হয়েছেন। হামলার কারণে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়ে অচলঅবস্থা সৃষ্টি হয়েছে। বন্ধ আছে সব ধরণের বিমান চলাচল।

গতকাল মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হওয়ার পর থেকে বিমানবন্দরটি ছিল দেশ দুটির ত্রাণ ফ্লাইটের একটি প্রধানতম কেন্দ্র।

সিরিয়ার মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী লাতাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগর থেকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলায় একজন সিরীয় কর্মকর্তা এবং দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই দুই ব্যক্তির পরিচয় এখনও অজানা।

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরের গুরুত্বের কথা উল্লেখ করে পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল এএফপিকে বলেছেন, গত মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে আলেপ্পোতে ৮০টিরও বেশি ত্রাণ ফ্লাইট অবতরণ করেছে।

তিনি বলেন, মেরামত না হওয়া পর্যন্ত সাহায্য ফ্লাইট অবতরণ সম্ভব নয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শত্রু ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

তবে এই বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। দামেস্কের মিত্র ইরান সর্বশেষ এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে নিন্দা জানিয়েছে।

সিরিয়ার অবজারভেটরি জানিয়েছে, মেরামতের কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে বিমানবন্দরটি আবার চালু হবে বলে আশা করা হচ্ছে।

Tags: ইসরায়েলইসরায়েলি হামলাসিরিয়া
Previous Post

রাবিতে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপ্তি

Next Post

কুড়িগ্রামের চরাঞ্চলে নারী শ্রমিকের সংখ্যা বেড়েছে, বেড়েছে মজুরি বৈষম্য

Next Post
কুড়িগ্রামের চরাঞ্চলে নারী শ্রমিকরা ধান কাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের চরাঞ্চলে নারী শ্রমিকের সংখ্যা বেড়েছে, বেড়েছে মজুরি বৈষম্য

মালয়ালম অভিনেতা আইসিইউতে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিইউতে মালয়ালম অভিনেতা বালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT