চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির শেষ আট নিশ্চিতের রাতে বড় জয় বেনফিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 পূর্বাহ্ন 08, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল দল গোল উদযাপন করছে, দর্শকদের মাঝে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেলসি ও বেনফিকা। প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হোঁচটের পর স্ট্যামফোর্ড ব্রিজে ঘুরে দাঁড়িয়েছে গ্রাহাম পটারের দল। রাতের আরেক ম্যাচে ক্লাব ব্রুগেকে গোলবন্যায় ডুবিয়ে শেষ আটে পা রেখেছে বেনফিকা।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগ জায়ান্টদের জার্সিতে গোল করেছেন রাহিম স্টার্লিং ও কাই হাভার্টজ। এই জয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে শেষ আটে ব্লুজবাহিনী।

চেলসির ফেরার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের আরেক ম্যাচে ক্লাব ব্রুগেকে ৫-১ গোলে হারিয়েছে বেনফিকা। বড় জয়ের রাতে পর্তুগিজ ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন গনসালো রামোস। জোয়াও মারিও, ডেভিড নেরেস ও রাফা সিলভা করেছেন ১টি করে গোল। বেলজিয়ান ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন জোর্ন মেইজার। ঘরের মাঠে বড় জয়ে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগিজ জায়ান্ট ক্লাবটি।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচটি শুরু হয় খানিকটা দেরিতে। নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পর কিক অফের সঙ্কেত দেন রেফারি। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল গ্রাহাম পটারের দল। সুযোগও তৈরি করে কয়েকবার। ব্লুজবাহিনী জালের দেখা পেয়ে যায় ৩৮ মিনিটে। জোয়াও ফেলিক্সের দূরপাল্লার শট পরাস্ত করে সফরকারীদের গোলকিপারকে। সেবার অবশ্য হতাশ হতে হয় ইংলিশ জায়ান্টদের। ফেলিক্সের কাছে বল পৌঁছানোর পূর্বেই অফসাইডের ফাঁদে পড়েছিলেন স্টার্লিং।

৪১ মিনিটে ফেলিক্সের দুর্দান্ত শট ঠেকিয়ে জার্মান ক্লাবটিকে রক্ষা করেন গোলকিপার অ্যালেক্সান্ডার মেয়ের। দুই মিনিট পরই ব্লুজদের লিড এনে দেন স্টার্লিং। রিকি জেমসের সহযোগিতায় ডর্টমুন্ডের জালে বল পাঠান ইংলিশ ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধেও এগিয়ে থাকে চেলসি। ইংলিশ জায়ান্টদের একের পর এক আক্রমণে ৪৮ মিনিটে ফাঁদে পড়ে ডর্টমুন্ড। ব্লুজদের পেনাল্টি উপহার দেন মারিয়াস উলফ। পেনাল্টি থেকে গোল আদায় করেন কাই হাভার্টজ। চেলসি এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে জার্মান ক্লাবটি। বেশ কয়েকবার আক্রমণও করে চেলসির গোলমুখে। কিন্তু ব্লুজ রক্ষণভাগ পরাস্ত করা আর সম্ভব হয়নি। চেলসিও তৃতীয় গোল পেতে মরিয়া ছিল। সেটি না পাওয়ায় ২-০ গোলে জয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে তাদের ১-০ গোলে হারিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। স্ট্যামফোর্ড ব্রিজে ঘুরে দাঁড়ানোয় ২-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা।

চেলসি ফুটবল দল গোল উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে ক্লাব ব্রুগেকে বিধ্বস্ত করেছে বেনফিকা। ম্যাচের শুরু থেকেই সফরকারী দলকে চাপে রেখেছিল স্বাগতিকরা। একের পর এক আক্রমণে পর্তুগিজ জায়ান্টরা জালের দেখা পায় ৩৮ মিনিটে। ব্রুগে রক্ষণ পরাস্ত করে দলকে এগিয়ে নেন রাফা সিলভা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গনসালো রামোস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেনফিকা।

বিরতির পর ৫৭ মিনিটে আবারও গোল করেন গনসালো। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান জোয়াও মারিও। ৭৭ মিনিটে পঞ্চম গোলটি করেন ডেভিড নেরেস। বেনফিকার কাছে ধারাবাহিকভাবে গোল হজমের পাশাপাশি ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বেলজিয়ান ক্লাবটি। ম্যাচে ফিরতে না পারলেও ৮৭ মিনিটে ক্লাব ব্রুগের হয়ে একমাত্র গোলটি করে ব্যবধান কমিয়েছেন জোর্ন মেইজার।

৫-১ ব্যবধানে জয় পায় বেনফিকা। প্রথম লেগে বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে তারা হারিয়েছিল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে পর্তুগিজ দলটি।

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগক্লাব ব্রুগেগ্রাহাম পটারচেলসিডর্টমুন্ডবেনফিকালিড স্পোর্টসস্টার্লিংহাভার্টজ
Previous Post

আজ পবিত্র শবে বরাত

Next Post

সবাইকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন মেসি

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড় উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাইকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন মেসি

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার ও উদ্ধারকর্মীরা ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT