চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো থাকলে এমন হার দেখতো না ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 পূর্বাহ্ন 08, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক পরাজয় এড়াতে পারতো বলে মনে করছেন ক্লাবটির সাবেক তারকা লুইস লরেন্ট সাহা। সাবেক ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলে এমন লজ্জাজনক হার দেখতে হতো না।’

‘রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়া একটি নতুন সূচনা। যা এরিক টেন হাগকে সবকিছু নতুনভাবে তৈরি করতে ও জয়ী হওয়ার মানসিকতা প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে।’

‘এখন ক্লাবে মানসিকতার উন্নতি হয়েছে, আমি মনে করি আক্রমণভাগে ক্রিস্টিয়ানো থাকলে তারা আরও ভালো করতো। অবশ্যই, এটা কঠিন, কিন্তু যখন আমি দেখছি ইউনাইটেড লিভারপুলের বিপক্ষে ৭-০ ব্যবধানে হেরেছে, আমার শুধু এটাই মনে হয়েছে ক্রিস্টিয়ানো কিছু করতে পারতো।’

কাতার বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের অবনতি হয় রোনালাদোর। এরপর ওল্ড ট্রাফোর্ড ছেড়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ ফরোয়ার্ড। গত ফেব্রুয়ারিতে সৌদি ক্লাবটির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

রোববার অ্যানফিল্ডে রেড ডেভিলরা ৭-০ ব্যবধানে লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়। ব্রুনো ফের্নান্দেজ, মার্কাস রাশফোর্ডরা প্রথমার্ধে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। উল্টো প্রথমার্ধের শেষের দিকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে আরও ছয়টি গোল দেয় অলরেডরা।

Tags: আল-নাসেরপর্তুগালফ্রান্সম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টসলিভারপুললুইস
Previous Post

গুলিস্তান বিস্ফোরণ: ঢাকা মেডিক্যালের মর্গে ১৭ লাশ

Next Post

দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা: র‌্যাব ডিজি

Next Post
র‌্যাব ডিজি সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা: র‌্যাব ডিজি

মেসির বাবার সঙ্গে বার্সেলোনা সভাপতির বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির বাবার সঙ্গে বার্সেলোনা সভাপতির বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT