চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 07, মার্চ 2023
in জনপদ, মৌলভীবাজার
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা বোর্ড, বাংলাদেশে ট্রাফিক সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল,গোপালগঞ্জ  ও মো. জালাল উদ্দিন, মৌলভীবাজার

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় মাদরাসার অধ্যক্ষসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও মৌলভীবাজার জেলা সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মুন্নি বেগম (৪) নামের এক শিশুসহ দু’জন নিহত হয়েছে।

মঙ্গলবার ৭ মার্চ দুপুরের পর ঢাকা- খুলনা মহাসড়করে কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। এর আগে সোমবার সন্ধ্যার পর পৃথক দু’টি দুর্ঘটনায় দু’জন নিহত হয় মৌলভীবাজার।

পুলিশ জানায়, বাসটি দুপুরের পর পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে অপর একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মাজড়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন। এছাড়া বাইসাইকেলের দু’আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস-পুলিশ ও স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধারের পর কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কাশিয়ানী থানা পুলিশের উপ-পরর্দিশক দেওয়ান সাদেকুল ইসলাম।

এদিকে মৌলভীবাজারে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মুন্নি বেগম (৪) নামের এক শিশু নিহত হয়। অপরদিকে এদিন রাত সাড়ে ৮টার সময় রাজনগরের চাটুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী সুহেল আহমেদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মুন্নি বেগম পাশের বাসায় শিরনি খাওয়ার জন্য অন্য শিশুদের সাথে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এই সময় শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান মূল সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সোমবার সন্ধ্যার সময় মৌলভীবাজার শহরতলীর শ্রীমঙ্গল সড়কে জগন্নাথপুর এলাকার পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এমন সময় উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটিকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। তবে কাভার্ডভ্যানের হেলপারকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

নিহত শিশুর বাবা মুন্না মিয়া পেশায় একজন ট্রাক শ্রমিক। শিশুটি তার বাবা-মায়ের সাথে শ্রীমঙ্গল সড়কের পাশের হুমায়ুন মিয়ার দকলোনিতে বসবাস করত।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় চালক পলাতক রয়েছে। তবে গাড়ির হেলপারকে আটক করা হয়েছে।

Tags: গোপালগঞ্জমৌলভীবাজারসড়ক দুর্ঘটনা
Previous Post

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৫, আহত অর্ধশতাধিক

Next Post

ভিনদেশের ৬৯ প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘শনিবার বিকেল’

Next Post
প্রেক্ষাগৃহে সিনেমার পোস্টার, বাংলাদেশের সিনেমা ‘শনিবার বিকেল’. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনদেশের ৬৯ প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘শনিবার বিকেল’

বাংলাদেশের একজন ব্যক্তি, দুর্ঘটনা বা ধ্বংসের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যেদিকে তাকাই সেদিকেই শুধু ধ্বংসস্তুপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT