চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইড শেয়ারিংয়ের কথা বলে মোটর সাইকেল নিয়ে মফস্বলে বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 07, মার্চ 2023
in অপরাধ
A A
মফস্বলে মোটর সাইকেল বিক্রির জন্য প্রস্তুত রাইড শেয়ারিংয়ের কথা বলে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইড শেয়ারিংয়ের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করত একটি চক্র।

মোটরসাইকেল আত্মসাৎ করার ঘটনায়  ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেপ্তাররা হলো-মো. নাইমুল হক রোহান, মো. ইয়াছিনুল হক রাফিন, মো. রিয়াজ ও সুজিত দাস। এসময় তাদের হেফাজত থেকে ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার রাজধানীর উত্তরখান ও টাঙ্গাইল জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা-রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

মঙ্গলবার ডিএমপির ডিবি কম্পাউন্ডে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত বছরের ১ জুন খালিদ সাইফুল্লাহ বকসী অভিযুক্ত রোহান ও রাফিনকে ২টি মোটরসাইকেল দৈনিক ও সাপ্তাহিক ভাড়া দেন। অভিযুক্ত রোহান ও রাফিন মোটরসাইকেল ২টি আত্মসাৎ করে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ১৪ নভেম্বর রমনা মডেল থানায় মামলা করা হয়। মামলাটি তদন্ত করে গোয়েন্দা-রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে রোহান ও রাফিনসহ এ ঘটনায় জড়িত রিয়াজকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারদের দেয়া তথ্য মতে টাঙ্গাইল জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত সুজিতকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা রাইড শেয়ারিংয়ের কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠান হতে মোটরসাইকেল ভাড়া নিয়ে মফস্বল এলাকাসহ বিভিন্ন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কারীদের কাছে বিক্রয় করত।

কেউ যদি চোরাই মোটরসাইকেল কিনে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর উত্তরখান থানায়ও মামলা হয়েছে।তাদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Tags: ডিবিপ্রতারক চক্রমোটরসাইকেলে রাইড শেয়ারিংরাইড শেয়ারিং
Previous Post

মঞ্চে ‘বউদের পাঠশালা’ নিয়ে আসছেন আশীষ খন্দকার

Next Post

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৫, আহত অর্ধশতাধিক

Next Post
ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মী, বাংলাদেশে দুর্ঘটনা পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৫, আহত অর্ধশতাধিক

সড়ক দুর্ঘটনা সতর্কতা বোর্ড, বাংলাদেশে ট্রাফিক সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT