চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কর্মী ছাটাইয়ের পরিকল্পনায় মেটা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 07, মার্চ 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের silhouetted ব্যবহারকারীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা তাদের প্রতিষ্ঠানে আরেক দফা কর্মী ছাটাইয়ের পরিকল্পনা করছে এবং এই সপ্তাহেই তারা হাজার হাজার কর্মচারীকে ছাটাই করতে যাচ্ছে।

এনডিটিভি একটি প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং এই কোম্পানিটি প্রথম রাউন্ডে বেশ বড় আকারে এগার হাজার কর্মীকে ছাটাই করে।

এবছর ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ জানায়, প্রতিষ্ঠানটিকে সঠিক আকৃতি দেয়ার জন্য কর্মী ছাটায় করা একটি পদক্ষেপ যা এখনও বাস্তবায়ন করা হচ্ছে। যার ফলে হাজার হাজার কর্মী প্রভাবিত হতে পারে।

সংশ্লিষ্টরা জানায় মেটা একসময় বিজ্ঞাপনের আয়ের মন্দা দেখেছে। এখন প্রতিষ্ঠানটি মেটাভার্স নামক একটি ভার্চুয়াল-রিয়েলিটি প্ল্যাটফর্মে তাদের ফোকাস স্থানান্তরিত করেছে, তাই তারা পুরাতন কর্মীদের তালিকা তৈরি করছে, যাদের ছাটাই করা যেতে পারে।

যারা মেটার এই পরিকল্পনায় কাজ করছেন তাদের ধারনা, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ তার তৃতীয় সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে মেটা পুরোপুরি প্রস্তুত থাকবে।

মেটার প্রথম কর্মী ছাটাই কার্যক্রম সবার জন্যই আশ্চর্যজনক ছিল। তবে দ্বিতীয় বারে অর্থাৎ এবারের ছাটাই কার্যক্রম কর্মীদের জন্য অনেকটায় প্রত্যাশিত।

মার্ক জুকারবার্গ ২০২৩ সালকে মেটার জন্য দক্ষতার বছর হিসাবে ঘোষণা করেন এবং সেই অনুযায়ী কর্মীদের পরিমানের চেয়ে কর্মদক্ষতা বৃদ্ধির ব্যাপারে জোর দিয়েছেন।

তবে সম্প্রতি কোম্পানির এমন সিদ্ধান্তের বিপরীতে মেটার কর্মীরা নানা ধরণের উদ্বেগ এবং নিম্ন মনোবলের মধ্য দিয়ে যাচ্ছেন। অনেকেই তাদের চলতি মাসের বোনাস পাবার আগেই তাদের চাকরি হারাবার ভয় করছেন।

Tags: ইনস্টাগ্রামকর্মী ছাটাইতথ্যপ্রযুক্তিফেসবুকমার্ক জুকারবার্গমেটামেটাভার্স
Previous Post

মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ

Next Post

আঞ্চলিক দূত সম্মেলনে কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আঞ্চলিক দূত সম্মেলনে কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর মঞ্চে অতিথি ও অতিথি অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাতিয়ে রাখবেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT