চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙে-গানে-কবিতায় চ্যানেল আই প্রাঙ্গণে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 07, মার্চ 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে দেশ বরেণ্য অর্ধশতাধিক চিত্রশিল্পীকে নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর প্রাঙ্গণে শিল্পী হাশেম খানের তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে উদ্বোধন করা হয় ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটি। এরপর মঞ্চে পরিবেশন করা হয় ‘ও আমার দেশের মাটি’ গানটি। গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা।

শিল্পী রং তুলিতে মুক্তিযুদ্ধের ছবি আঁকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উপস্থিত হয়েছেন রফিকুন নবী। চ্যানেল আইয়ের এই আয়োজনে এসেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

শিল্পী রফিকুন নবী ক্যানভাসে এঁকেছেন একটি কাক ও সূর্যের ছবি। ছবির ব্যাখ্যা দিয়ে শিল্পী বলেন, ‘কাক কিন্তু দুই রকম আছে, ভালো কাক ও চতুর কাক। আমি কাককে আমাদের সামাজিক যতরকমের অবক্ষয় থেকে শুরু করে সব কিছুর প্রতীক হিসেবে কাক ব্যবহার করি। সূর্যটিও আরেকটি প্রতীক।’

শিল্পী হাশেম খান বলেন, “ছবি আকার মাধ্যমে একটি শিশু ছোটবেলা থেকে সুনাগরিক হয়ে ওঠে। একটি পরিকল্পিত জীবন ছবি আকার মধ্যে দিয়ে অর্জন করতে পারে। সুন্দর জিনিস সৃষ্টি করতে পারে। একটি ছবি আঁকা শেষ করে মনে করে, ‘আমি পেরেছি।’ এই পেরে ওঠাই তাদের সাহস ও শক্তি যোগায়।”

বাংলাদেশের রাজনীতিবিদ রঙিন পোশাক পরা বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মার্চের দিনটি স্মরণ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি সেই সব সৌভাগ্যবান মানুষদের একজন যে সেই ঐতিহাসিক সময়ে উপস্থিত থাকার এ যোগ হয়েছিল। সেদিন আমাদের যেই অভিজ্ঞতা সেটি কখনই ভুলবার নয়। লক্ষও মানুষের সমাবেশ, চতুর্দিক থেকে মিছিল আসছে। গন্তব্য একটাই, রেসকোর্স ময়দান। বঙ্গবন্ধু এলেন, তার সেই দৃপ্ত উচ্চারণ, সেই উচ্চারণের মধ্যে দিয়ে যেই বার্তা আমরা পেলাম, তা মুক্তিযুদ্ধের বার্তা। সেদিনই সেই বার্তাকে হৃদয়ে ধারণ করে জাতি এক মহা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।’

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘নতুন একটি শিশুর জন্ম হলে আমরা যেমন আনন্দ পাই, সেরকমই এখানে আজ অনেক নতুন ছবির জন্ম হচ্ছে।’

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে একজন শিল্পী রং তুলিতে ছবি আঁকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলা গড়াতে থাকে, খ্যাতিমান ও ক্ষুদে চিত্রশিল্পীদের সাদা ক্যানভাসগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠতে শুরু করে, ফুটে উঠতে থাকে পতাকা, দেশ ও স্বাধীনতার ছবি।

আনন্দময় শিল্পকর্ম তৈরির সময় শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমীরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। উপস্থাপনা করছেন আফজাল হোসেন। এছাড়াও ছিলেন দীপ্তি চৌধুরী ও মোনামি মেহনাজ।

Tags: আফজাল হোসেনচ্যানেল আইরং তুলিতে মুক্তিযুদ্ধরফিকুন নবীলিড বিনোদনহাশেম খান
Previous Post

ঢাকার পার্ক ও খেলার মাঠগুলো হয়ে উঠছে বাণিজ্যিক কেন্দ্র

Next Post

বান্দরবানে মাশরুমের চাহিদা ও উৎপাদনমুখী চাষ বেড়েছে

Next Post
বান্দরবানে মাশরুমের চাষ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে মাশরুমের চাহিদা ও উৎপাদনমুখী চাষ বেড়েছে

বাংলাদেশ-কল্যাণ এসোসিয়েশনের সদস্যরা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কানাডায় আলোচনা সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT