পঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের অনুষ্ঠানে হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত বলে জানিয়েছেন একাধিক মন্ত্রী। এ ঘটনায় ৭টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৮১ জন। মামলা অনুযায়ী দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে সচিবালয়ে সাংবাদিকদের তারা একথা জানান।








