চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলায় ‘আর্টিকেল নাইনটিন’র উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 06, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আর্টিকেল ১৯ লোগো, যা সাংবাদিকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা ও তাদের ধর্মীয় সমাবেশে বাধা দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিন’।

আজ সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।

বলা হয়, সাম্প্রতিক কালে বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌনঃপুনিকভাবে ঘটে চলা ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্ন বিশ্বাসের মানুষের ওপর হামলার ঘটনা ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও ঘৃণা-বিদ্বেষেরই বহিঃপ্রকাশ।

আর্টিকেল নাইনটিন এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদে রাষ্ট্র প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকারের স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি সংবিধান প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার দিয়েছে। দেশের সকল সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে যার যার ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

তিনি আরও বলেন, রাষ্ট্রের পাশাপাশি ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষদেরও সহনশীল এবং অন্তর্ভূক্তিমূলক পরিবেশ নিশ্চিত করায় ব্যাপক ভূমিকা আছে।

গত ৩ ফেব্রুয়ারি পঞ্চগড়ের আহম্মদনগরে আহমদিয়া সম্প্রদায়ের ৩ দিনের সালানা জলসার পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন ও সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত এবং ৭ পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে আহমদিয়া সম্প্রদায়ের ১৫০টি বাড়িতে ভাঙচুর, আগুন ও লুটপাট চালানো হয়।

আর্টিকেল নাইনটিন সরকারের প্রতি আহমদিয়া সম্প্রদায়ের মানুষের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানায় এবং এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন অবহেলা আছে কিনা তা স্বচ্ছতার সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে ও বিনাবাধায় তাদের ধর্ম পালন করতে পারে তার জন্য জাতিসংঘের সকল ধর্ম ও বিশ্বাসের নীতি প্রতিষ্ঠিত করে একটি সহনশীল পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।

উল্লেখ্য, আর্টিকেল নাইনটিন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিতে কাজ করে আসছে। সংস্থাটি ২০০৮ সাল থেকে দক্ষিণ এশিয়ায় এর কার্যক্রম শুরু করে।

Tags: আর্টিকেল নাইনটিনআহমদিয়াআহমদিয়া সম্প্রদায়
Previous Post

সন্তানদের নামে নয়, কোটি টাকার সম্পত্তি সরকারকে লিখে দিলেন বৃদ্ধ

Next Post

রাবির উর্দু বিভাগে ফের তালা

Next Post
উর্দু বিভাগের দরজার সামনে শিক্ষার্থীরা প্রতিবাদে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবির উর্দু বিভাগে ফের তালা

বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব ম্যাজিকে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT