চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ৯৪টি গবেষণা নিবন্ধ প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 06, মার্চ 2023
in শিক্ষা
A A
স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আধুনিক ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ফার্মেসি বিভাগের শিক্ষকদের ৯৪টি গবেষণা নিবন্ধ ২০২২ সালে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হয়েছে, যা দেশের যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

প্রকাশিত গবেষণা নিবন্ধগুলোর মধ্যে ন্যাচারাল প্রডাক্ট কেমিস্ট্রি, ফার্মাকোলজি, কম্পিউটেশনাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ফরমুলেশন এবং কোভিড-১৯ সহ পাবলিক হেলথের বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় ফুটে উঠেছে। বিশেষভাবে, জেন্টামাইসিন অ্যান্টিবায়োটিক এর ফলে নেফ্রোটক্সিসিটি এবং অক্সিডেটিভ স্ট্রেস এর বিরুদ্ধে লাল আঙুর এবং দইসহ বেশ কিছু কার্যকরী খাবারের গুণ নিয়ে গবেষণা করা হয়েছে। একইসাথে দীর্ঘদিন কোভিডকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রভাব নিয়ে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গবেষণা করা হয়।

প্রকাশিত নিবন্ধপত্রের সিংহভাগকে স্কোপাস, ওয়েব অফ সায়েন্স এবং পাবমেড ডাটাবেসগুলো ইনডেক্স করেছে। বিভাগের বেশ কয়েকজন তরুণ শিক্ষক সদস্য বেশিরভাগ নিবন্ধে অবদান রেখেছেন। মো. জামাল হোসেন উক্ত বিভাগ থেকে সর্বাধিক সংখ্যক জার্নাল প্রকাশনার জন্য এলসেভিয়ার স্কোপাস ডাটাবেস অনুযায়ী সায়েন্টফিক বাংলাদেশ প্রকাশিত নিবন্ধ অনুসারে বাংলাদেশি বিজ্ঞানীদের শীর্ষ অবদানকারীর তালিকায় জায়গা করে নিয়েছেন।

প্রসঙ্গত, এসইউবি ২০০৪ সাল থেকে বাংলাদেশে ফার্মেসি বিষয়ে শিক্ষা প্রদান করে আসছে। পাঠদান ও গবেষণা কার্যক্রমের কারণে এটি বেসরকারী খাতের অন্যতম অগ্রণী বিভাগ হিসবে বেশ পরিচিত। বিভাগটি উচ্চ শিক্ষিত এবং দক্ষ শিক্ষকদের থেকে শিক্ষা, ল্যাবগুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ এবং অত্যাধুনিক গবেষণা প্রচেষ্টা নিশ্চিত করে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

Tags: গবেষণা
Previous Post

পঞ্চগড়ে আহমদিয়া জলসা নিয়ে সংঘর্ষে ৬ মামলা

Next Post

আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করতে পারি: প্রধানমন্ত্রী

Next Post
দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশসমূহের সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করতে পারি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে, একজন সালাম করে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-ইবাদতে ম্যাচে ফেরার আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT