চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ ভিসা ব্যবসা: সৌদি দূতাবাস কর্মকর্তাসহ ৮ বাংলাদেশী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 06, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবের পতাকা উড়ছে শহরের মধ্যে, আধুনিক ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ ভিসা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের দুই কর্মকর্তাসহ বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুইজন সৌদি নাগরিক হলেন, দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান আবদুল্লাহ ফালাহ মুদি আল-শামারি এবং তার ডেপুটি খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।

সৌদিদুর্নীতি দমন সংস্থা নাজাহার তথ্য মতে, গ্রেপ্তারকৃত এই দুই কর্মকর্তার বাড়িতে অবৈধ অর্থ, স্বর্ণ ও বিলাসবহুল গাড়ি পাওয়া গিয়েছে। দায়িত্ব পালনকালে তারা অবৈধ ভিসা বাণিজ্যের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

দূতাবাসের দুই কর্মকর্তা ছাড়াও এই দুর্নীতির পরিকল্পনায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা, ৮ জন বাংলাদেশি এবং একজন ফিলিস্তিনি বিনিয়োগকারী জড়িত বলে অভিযোগ রয়েছে।

অবৈধ ভিসা দুর্নীতি কর্মকাণ্ডে নেয়া ঘুষের মোট পরিমাণ প্রায় ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল বা ১৫৪ কোটি টাকা।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মচারীকে একজন বিনিয়োগকারীর কাছ থেকে ৬০,০০০ সৌদি রিয়েলের বিনিময়ে একজন বিদেশী বিনিয়োগকারীকে ৬.১ মিলিয়ন ডলার আর্থিক প্রতিশ্রুতিতে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে সৌদি আরবের বাইরের নাগরিকদের মধ্যে ফিলিস্তিনি বিনিয়োগকারী সালেহ মোহাম্মদ সালেহ আল শালাউটকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে আরো তদন্তের পর গ্রেপ্তারকৃত বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের মধ্যে আছেন আশরাফ উদ্দিন আকনাদ, আলমগীর হোসেন খান, শফিক আলিসলাম শাহ জাহান। যারা একটি সংঘবদ্ধ দল হিসেবে কাজ করছিল।

এছাড়াও অবৈধ ভিসা বাণিজ্য ও সৌদি আরবের বাইরে অর্থপাচারের দায়ে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মালিক মোহাম্মদ নাসের উদ্দিন নূর, জায়েদ উওসিদ মাফি, আবুল কালাম মোহাম্মদ রফিক আল ইসলাম, আজিজ আলহাক মুসলিম উদ্দিন, আলামিন খান এবং শহীদ আল্লাহ খানকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের দুর্নীতি দমন সংস্থা নাজাহা আরও জানিয়েছে, যে বা যারা ব্যক্তিগত লাভ বা জনস্বার্থের ক্ষতি করার জন্য সরকারী পদের অপব্যবহার করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Tags: সৌদি আরব
Previous Post

‘এই হল আমার, আমার কথাতেই হল চলবে’, দাবি ছাত্রলীগ নেত্রীর

Next Post

অপার সম্ভবনাময় পর্যটন অঞ্চল বাঁশখালী সমুদ্র সৈকত

Next Post
Banshkhali Beach in Bangladesh, a popular tourist destination. Channel i News - চ্যানেল আই নিউজ

অপার সম্ভবনাময় পর্যটন অঞ্চল বাঁশখালী সমুদ্র সৈকত

পাকিস্তানি নারী অ্যাথলেটের ছবি, হেলমেট ও জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের চিকিৎসায় গিয়ে জাহাজডুবিতে পাকিস্তানি নারী অ্যাথলেটের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT