চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবনূর-পূর্ণিমার লাইভ ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 05, মার্চ 2023
in বিনোদন
A A
শাবনূর ও পূর্ণিমা একসঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার দর্শকের কাছে শাবনূর ও পূর্ণিমা দুজনেই স্বপ্নের নায়িকা। শাবানা-ববিতা পরবর্তীকালে যারা নায়িকা হিসেবে সাড়া ফেলেছিলেন তাদের মধ্যে অন্যতম শাবনূর-পূর্ণিমা। এক যুগ আগেও তারা দুজনেই দাপিয়ে সিনেমা করলেও এখন অনিময়তি।

সিনেমা কম করলেও পূর্ণিমা এখনও নতুনের মতো নিজেকে ধরে রেখেছেন। কিন্তু শাবনূর সবকিছু ছেড়ে অস্ট্রেলিয়া প্রবাসী হয়েছেন। এই দুই নায়িকাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখে আবেগ সামলাতে পারেনি নেটিজনরা।

শাবনূরের সঙ্গে পূর্ণিমার করা ১০ মিনিটের একটি লাইভ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ সময় শুক্রবার বিকেলে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মাতেন শাবনূর-পূর্ণিমা। মাত্র দুদিনের মধ্যে পূর্ণিমার সেই লাইভটি অর্ধকোটি অনুসারী দেখেছেন। মিনিটে মিনিটে বাড়ছে ভিউ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা যায়, লাইভটিতে ৩ লাখ ১১ হাজার লাইক পড়ে, মন্তব্য ছিল ৪৮ হাজার এবং শেয়ার হয়েছে পাঁচ হাজার!

সবাই আবেগে ভাসছেন। তাদের হাজার হাজার ভক্ত নস্টাজলিয়া অনুভব করে মন্তব্য করেছেন। দুজনকে একসঙ্গে দেখে ভালো লাগা জানিয়েছেন।

গেল মাসের শেষে স্বামী আশফাকুর রহমান রবিন ও কন্যা আরশিয়া উমায়জাকে সিডনীতে গেছেন পূর্ণিমা। এই খবর পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর। তিনি জানান, রীতিমত হারিকেন জ্বালিয়ে খুঁজে বের করেছেন পূর্ণিমাকে। পাশপাশি পূর্ণিমাও চাইছিলেন  শাবনূরের সঙ্গে দেখা করতে।

জানা যায়, শাবনূরের বাসায় আমন্ত্রণ জানানো হলে যাওয়া হয়নি পূর্ণিমার। তিনি যে আত্মীয়ের বাসায় আছেন সেখানে চলে আসেন শাবনূর।

হাসি আড্ডায় ১০ মিনিটের লাইভে শাবনূর বলেন, একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না। পূর্ণিমা বলেন, আমাদের মধ্যে ফুলে ফুলে পাপড়ির মতো সম্পর্ক। এখনও অভিনয় করতে গেলে শাবনূর আপুর কথা আসে।

”সে অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি। কিন্তু সেই কপি আসল কপি না। মানুষ হিসেবে তার তুলনা নেই। শাবনূরের ধারেকাছে কেউ আসবে না। সে একমাত্র আমাদের সবার প্রিয় শাবনূর আপু।”

পূর্ণিমা আরও বলেন, তখন ইন্ডাস্ট্রিতে নতুন। শাবনূর আপুর জন্য ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না। যখনই শুটিং করতাম, পরিচালকরা বলতেন কি এক্সপ্রেশন দাও? শাবনূরের মতো করার চেষ্টা করো। তার চোখ, ঠোঁট কথা বলে। এগুলো শুনে অনেকসময় কান্না করতাম।

পূর্ণিমায় মুগ্ধ হয়ে শাবনূর জানান, পূর্ণিমাকে দেখে চোখে পানি এসেছে। তিনি বলেন, অনেকদিন পর পূর্ণিমাকে দেখলাম। তার এত গুণ আল্লাহ দিয়েছে আমি তার মতো এত গুণের না। সে এত সুন্দর করে স্টেজে কথা বলে আমি জীবনেও তার মতো পারব না। সে দেখতেও অনেক সুন্দর। তার কোনো তুলনা হয়না।

Tags: অস্ট্রেলিয়াআশফাকুর রহমান রবিনপূর্ণিমাভাইরাললিড বিনোদনশাবনূর
Previous Post

তাসকিনের প্রশংসায় উড

Next Post

ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টায় পিটিআইয়ের বিক্ষোভের হুমকি

Next Post
পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের জন্য জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টায় পিটিআইয়ের বিক্ষোভের হুমকি

ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর রহস্যজনক মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT