চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টায় পিটিআইয়ের বিক্ষোভের হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 05, মার্চ 2023
in আন্তর্জাতিক
A A
পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের জন্য জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ পাকিস্তান পুলিশ সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে পুলিশ হেফাজতে নেয়ার জন্য তার জামান পার্কের বাসভবনে পৌঁছানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভের হুমকি জানিয়েছে তার দল পিটিআই।

৭০ বছর বয়সী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গত বছর ওয়াজিরাবাদে একটি হত্যা চেষ্টা থেকে গুলিবিদ্ধ হয়ে বেঁচে যান। সম্প্রতি সুস্থ হয়ে উঠলেও অসুস্থতার কারণে ওই ঘটনার মামলায় ইসলামাবাদের একটি দায়রা আদালতে তিনবার অভিযোগ শুনানি এড়িয়ে গেছেন তিনি৷ যার কারণে, ইসলামাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করতে লাহোরে ইমরানের জামান পার্কের বাসায় পৌঁছায়।

এসময় তার বাসভবনের বাইরে বিপুল পরিমাণ পিটিআই কর্মী তাদের সাথে দেখা করতে আসে এবং গ্রেপ্তারের প্রতিবাদ জানায়। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বলছে যারা গ্রেপ্তারে বাধা দেবে তাদের বিচার করা হবে।

তার বিরুদ্ধে চলমান তোষাখানা মামলার শুনানিতে ইমরান খানের ক্রমাগত নো-শোর জন্য দায়রা আদালতের বিচারক জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার সম্পদের বর্ণনায় তিনি তোষাখানা থেকে রাখা উপহারের বিশদ বিবরণ গোপন করেছেন। যেখানে বিদেশী কর্মকর্তাদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের হাতে দেওয়া উপহার রাখা হয়।

আজ একের পর এক টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, লাহোর পুলিশের সহযোগিতায় ইমরানকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। পিটিআই প্রধান গ্রেপ্তার প্রক্রিয়াটি এড়িয়ে যাচ্ছেন।

অভিযানের বিষয়ে পুলিশ সুপার বলেন, তিনি ইমরানের ঘরে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

তিনি বলেন, “ইসলামাবাদ পুলিশ তাদের সুরক্ষায় ইমরান খানকে ইসলামাবাদে স্থানান্তর করবে। আইন সবার জন্য সমান।”

Tags: ইমরান খানইমরান খান গ্রেপ্তারপাকিস্তানপিটিআই
Previous Post

শাবনূর-পূর্ণিমার লাইভ ভাইরাল

Next Post

ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

Next Post
ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর রহস্যজনক মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ম্যাচে মুখোমুখি অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে বিদায় করে আরামে ঘুমিয়েছেন টেন হাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT