২০২৬ সাল নাগাদ স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণ ঘটবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে দেশ। কাতারে এলডিসি সম্মেলনের উদ্বোধন পর্বে প্রধানমন্ত্রী বলেন, দান নয়, স্বল্পোন্নত দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়।








