চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল দুই শিশু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:47 পূর্বাহ্ন 04, মার্চ 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে দুই শিশুকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শুক্রবার (৩ মার্চ) মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়ার গহীন পাহাড়ী এলাকায় ভুক্তভোগী শিশুদের ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী শিশুদের স্বজনরা মুক্তিপণের বিনিময়ের ছাড়িয়ে আনার দাবি করলেও পুলিশ বলছে, অভিযানের মুখে ওই শিশুদের অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

উদ্ধার শিশুরা হলো- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (১৫) এবং একই এলাকার হোসাইন আলীর ছেলে মো. সালমান (৬)। তারা দু’ইজনই প্রতিবেশী।

শুক্রবার সন্ধ্যার আগে টেকনাফের মারিশবুনিয়া এলাকার প্রতিবেশী দুই শিশু বাড়ি থেকে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে ওই শিশুরা বাড়ির পার্শ্ববর্তী সোনার পাড়া-টেকনাফ আন্তঃসড়কে অবস্থান করছিল। এসময় অটোরিকশাযোগে ২-৩ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়। পরে অপহৃত শিশুদের ছেড়ে দিতে দুষ্কৃতিকারীরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মশিউর রহমান বলেন, ‘শুক্রবার রাতে ঘটনাটি জানার পর থেকে অপহরণের শিকার শিশুদের উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের মুখে অপহরণকারিরা তাদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে রাত দেড়টায় টেকনাফের মারিশবুনিয়া এলাকার পাহাড়ী ঢালু থেকে দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

মো. মশিউর রহমান আরও বলেন, উদ্ধার শিশু সালমানের বয়স কম হওয়ায় রাতেই মায়ের কাছে হস্তান্তর করা হয়। অপর শিশু ওবায়দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে উদ্ধার হওয়া শিশু সালমানের মামাতো ভাই হামিদ হোসেন বলেন,  রাতে ৭০ হাজার টাকার বিনিময়ে সালমানকে অপহরণকারীরা ছেড়ে দেয়। তাকে আনতে গেলে নিকর্টবর্তী পাহাড়ী এলাকায় অপর শিশু ওবায়দুল্লাহর কান্নার শব্দ শুনতে পান স্বজনরা। পরে লোকজনের আনাগোনা টের পেয়ে অপহরণকারীরা ওবায়দুল্লাহ ফেলে রেখে পালিয়ে যায়। এসময় সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

মো. মশিউর রহমান জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: টেকনাফ
Previous Post

জি-থ্রি রুই মাছে সাফল্য দেখছে মাছ চাষীরা

Next Post

কাতারের পথে প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী কাতার যাওয়ার জন্য প্রস্তুত, বিভিন্ন কর্মকর্তা ও সেনা সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের পথে প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT