চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে বহিরাগত ভেবে শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
6:19 অপরাহ্ন 02, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ নেতা, জাবি ছাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাহরিয়ার পারভেজ শাওন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে বহিরাগত ভেবে মারধর করে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ শাহরিয়ার পারভেজ শাওন। তিনি দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগপত্রে অজ্ঞাত আরও ২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী ফেরদৌস হাওলাদার চ্যানেল আইকে বলেন, ‘অভিযুক্ত কারো সাথেই পূর্ব পরিচয় কিংবা কোন ধরনের শত্রুতা নেই। স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে ফেরার পথে তারা আমার গতিরোধ করে হঠাৎ মারধর শুরু করে। আমি ক্যাম্পাসের শিক্ষার্থী বলে পরিচয় দেওয়ার পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে।’

তবে অভিযুক্ত শেখ শাহরিয়ার পারভেজ শাওন মারধরের ঘটনা অস্বীকার করেছেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘কারও অপরাধের দায় সংগঠন নেবে না। ঘটনা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

ফিনলে প্রোপার্টিজ ও ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস’র চুক্তি স্বাক্ষর

Next Post

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি তুষার, সাধারণ সম্পাদক কাউসার

Next Post
সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক কাউসার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি তুষার, সাধারণ সম্পাদক কাউসার

জাপানে নতুন ৭০০০ দ্বীপের সন্ধান, প্রাকৃতিক দৃশ্যের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে ৭০০০ দ্বীপের সন্ধান পেল জাপান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT