চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ৬৪ জেলায় একযোগে ‘নোনা জলের কাব্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 02, মার্চ 2023
in বিনোদন
A A
নোনাজলের কাব্য সিনেমার ট্রেলার থেকে মূল চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই উৎসবে দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। ১৫ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামছে শুক্রবার (৩ মার্চ)।

এদিন বিকেল ৪টায় ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ছবি ‘নোনা জলের কাব্য’।

নির্মাতা আগেই জানিয়েছেন, ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম ও সাংস্কৃতিক প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে।

তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারি, আমিনুর রহমান মুকুল, রোজি সিদ্দিকী এবং দুলারি তাহিম চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।

কলকাতা চলচ্চিত্র উৎসব ছাড়াও ‘নোনা জলের কাব্য’ বুসান, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, এবং প্রশংসিত হয়েছে।

Tags: অভিনয়অশোক ব্যাপারিআমিনুর রহমান মুকুলতাসনুভা তামান্নাতিতাস জিয়ানোনা জলের কাব্যফজলুর রহমান বাবুরোজি সিদ্দিকীলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশিল্পকলা একাডেমিসিনেমা
Previous Post

‘পাঠান’ মুক্তি না পাওয়ায় ‘ব্যবসায়িক সংকট’, বলছে হল মালিকরা

Next Post

‘জঙ্গি সংগঠনের ডাকে ঘরছাড়া ৫৫ তরুণের মধ্যে শনাক্ত ৩৩’

Next Post
বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জঙ্গি সংগঠনের ডাকে ঘরছাড়া ৫৫ তরুণের মধ্যে শনাক্ত ৩৩’

এশিয়া ফার্মা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব রাখবে ‘এশিয়া ফার্মা এক্সপো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT