চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজনের জঙ্গলে পোকামাকড় খেয়ে একমাস বেঁচে ছিলেন তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 02, মার্চ 2023
in আন্তর্জাতিক
A A
অভিযুক্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, মুখে অসন্তুষ্টি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুদের থেকে দলছুট হয়ে অ্যামাজনের বলভিয়া অংশের জঙ্গলে হারিয়ে যাবার ৩১ দিন পর ফিরে এলেন বলিভিয়ার যুবক জোনাথন অ্যাকোস্টা (৩০)। এসময় তিনি নিজের প্রস্রাব এবং পোকামাকড় খেয়ে বেঁচে ছিলেন।

ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এই খবর জানা যায়।

জানা যায়, গত ২৫ জানুয়ারি বন্ধুদের সঙ্গে অ্যামাজনের জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন জোনাথন। কিন্তু সেখানে তিনি বন্ধুদের থেকে দলছুট হয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে যান। এরপর শত চেষ্টা করেও জঙ্গল থেকে বের হবার পথ খুঁজে পাননি তিনি । যতটুকু খাবার ছিল তাও এক-দু’দিনেই ফুরিয়ে যায়। এরপর তৃষ্ণা মেটাতে নিজের প্রস্রাব এবং খিদে মেটাতে জঙ্গলের পোকামাকড় এবং কেঁচো খেতে শুরু করেন জোনাথন। এই খেয়েই ৩১ দিন ধরে বেঁচে ছিলেন বলে জোনাথন দাবি করেছেন। নিজের জুতায় বৃষ্টির পানি ধরে রেখে সেই পানি পান করার কথাও জানান তিনি।

নিখোঁজের একমাস পর ২৬ ফেব্রুয়ারি জোনাথনকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল যখন জোনাথনকে খুঁজে পেয়েছিল তখন তিনি প্রায় অর্ধমৃত। সারা শরীর কাদা-মাটিতে ভর্তি। উদ্ধারের পরে জোনাথনকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এক সাক্ষাৎকারে জোনাথন বলেন, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর প্রাণ বাঁচাতে পোকামাকড় এবং নিজের প্রস্রাব পান করা ছাড়া আমার কাছে আর কোন উপায় ছিল না। অনেক চেষ্টা করেও আমি কোন মানুষের খোঁজ পাইনি। পদে পদে বিপদ আমার জন্য অপেক্ষা করছিল। অনেক জন্তু জানোয়ার আমাকে আক্রমণও করেছিল। আমিও আস্তে আস্তে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম।

জঙ্গলে জাগুয়ারের মুখোমুখি হয়েছিলেন বলেও দাবি করেছেন জোনাথন।

Tags: অ্যামাজনজঙ্গল
Previous Post

সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে: সেনাপ্রধান

Next Post

নির্বাচন কমিশন কাউকে ভোটে আনতে মুরুব্বী হবে না: সিইসি

Next Post
চট্টগ্রামে ভোটের প্রচারে নির্বাচন কমিশন প্রধানের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন কাউকে ভোটে আনতে মুরুব্বী হবে না: সিইসি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টা শিল্পের উন্নয়নে গুরুত্ব দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT