আবারও কমলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি’র আকার। ১৮ হাজার ৫শ’ কোটি টাকা কেটে চলতি অর্থবছরের এডিপি চূড়ান্ত হলো ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। প্রকল্প সহায়তা হিসেবে উন্নয়ন সহযোগিদের কাছ থেকে ৯৩ হাজার কোটি টাকা পাওয়া যাবে সেই ভরসায় অর্থমন্ত্রী বাজেট করেছিলেন, কিন্তু ৮ মাসের মাথায় এসে সরকার বুঝে গেছে টাকা পাওয়া যাবে না, কাজেই এই কাটছাঁট।








