চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনেটুনে দুইশ পেরিয়ে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 01, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, দুইজনের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

অনায়াসেই আড়াইশ রান করতে পারত বাংলাদেশ। ৩৪.১ ওভারে ৪ উইকেট হারিয়ে দেড়শ পেরিয়ে যাওয়া দলের জন্য তা কঠিন কিছু ছিল না। সেটি অনেকদূরের পথ হয়ে যায় ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বসলে। শেষে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম লড়াই করতে না পারলে দুইশর মুখও দেখা হতো না!

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬ বল আগেই বাংলাদেশ গুটিয়ে গেছে ২০৯ রানে। ১৮২/৮ থেকে তাসকিন ১৪ ও তাইজুল ১০ রান করলে ভদ্রস্থ চেহারা পায় টাইগারদের স্কোর।

বিপিএলে সর্বোচ্চ রান করা নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে ফিরেই পান ক্যারিয়ারের প্রথম ফিফটি। আগের ১৫ ম্যাচে ২১০ রান করেছিলেন, সর্বোচ্চ ছিল ৩৮।

শান্ত অনেকটা সময় ক্রিজে কাটান। পঞ্চম ওভারে ব্যাট করতে নেমে আউট হন ৩৬তম ওভারে। ৮২ বলে ৬ চারে করেন ৫৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ রান করেন ৪৮ বলে। পঞ্চম উইকেটে শান্তর সঙ্গে তার ৫৩ রানের জুটি বাংলাদেশ ইনিংসের সেরা।

থিতু হয়ে আউট হয়েছেন তামিম ইকবাল (২৩) ও মুশফিকুর রহিম (১৬)। আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। সবারই আউট হওয়ার ধরণ ছিল দৃষ্টিকটু। মি. এক্সট্রা থেকে আসে ২৬ রান।

পেসের পর ইংলিশ স্পিনেও ধুঁকেছে বাংলাদেশ। জফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ, মঈন আলি নেন দুটি করে উইকেট। ক্রিস ওকস ও উইল জ্যাকস একটি করে উইকেট নেন। প্রথম ম্যাচে ছয় বোলার ব্যবহার করেছেন জস বাটলার।

Tags: আর্চারউডওকসতামিমবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজরিয়াদলিড স্পোর্টসসাকিব
Previous Post

‘সিনেমায় পেশাদারভাবে আসতে পারছিলাম না বলে নাটকে ছিলাম’

Next Post

হজ যাত্রীদের খরচ সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি

Next Post
হজ যাত্রীদের বিমানবন্দরে যাত্রার প্রস্তুতি নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ যাত্রীদের খরচ সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি

কৃষি প্রযুক্তি ও আধুনিক কৃষি যন্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যান্ত্রিকীকরণ করার লক্ষ্যে বোরো ধান আবাদে সমলয় পদ্ধতি অবলম্বন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT