চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা হওয়ার হবে, চিন্তা করতে নিষেধ করছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 01, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা চিন্তা মুক্ত, যা হওয়ার হবে, ফুটবল কোচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে শীর্ষ থেকে দুই পয়েন্ট পিছিয়ে, এফএ কাপের কোয়ার্টারে উঠেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনাও আছে ম্যানচেস্টার সিটির। ট্রেবলের বিষয়ে অবশ্য খেলোয়াড়দের চিন্তা করতে বারণ করছেন সিটিজেন বস পেপ গার্দিওলা। মঙ্গলবার এফএ কাপের কোয়ার্টারে উঠতে ব্রিস্টল সিটিকে হারানোর পর এমন অভিব্যক্তি ইংলিশ জায়ান্টদের স্প্যানিশ কোচের।

‘না, এমন চিন্তার কথা ভুলে যাও। যখন এই বিষয়ে কথা শুরু হবে, তোমরা খেলায় হারতে শুরু করবে এবং প্রতিযোগিতা থেকে বাদ পড়া শুরু করবে।’

‘আমরা এখনও প্রস্তুত নই। এক সেকেন্ড চিন্তাও করার সময় নেই। আমরা এখন শুধু নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে পরের ম্যাচের জন্য চিন্তা করছি।’ ৩-০তে ব্রিস্টল সিটিকে হারানোর পর ট্রেবল জেতার সম্ভাবনা প্রসঙ্গে গার্দিওলার সাফ কথা।

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে কোনো পয়েন্ট না হারানোর উপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি প্রিমিয়ার লিগে আমাদের পয়েন্ট হারানোর কোনো সুযোগ নেই, কারণ আমাদের আগে আছে আর্সেনাল এবং পেছনে ম্যানচেস্টার ইউনাইটেড আসছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা সেখানে আছি এবং যতক্ষণ সম্ভব আমরা প্রতিযোগিতা চালিয়ে যাবো।’

প্রিমিয়ার লিগে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, এক ম্যাচ বেশি খেলে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৯। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আরবি লেইপজিগের সঙ্গে ১-১ সমতায় শেষ প্রথম ম্যাচ। দ্বিতীয় লেগের খেলা ১৫ মার্চ।

Tags: আর্সেনালইপিএলএফএ কাপগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসলম্যানসিটিলিড স্পোর্টসলেইপজিগ
Previous Post

বাংলালিংক ও হায়ার-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

Next Post

অ্যান্ডারসনকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অশ্বিন

Next Post
অশ্বিনের উল্লাস, ক্রিকেট খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অশ্বিন

প্রতিষ্ঠিত ফুটবল কোচ মাঠে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেফারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মরিনহো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT