চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি, দাবি এফবিআইয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 01, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
এফবিআই কর্মকর্তা চীনের ল্যাব তৈরি করোনাভাইরাসের দাবি নিয়ে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন পুলিশ সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, এফবিআই বিশ্বাস করে কোভিড-১৯ ভাইরাস সম্ভবত চীনের সরকার নিয়ন্ত্রিত ল্যাবে তৈরি করা হয়েছিল।

ফক্স নিউজকে তিনি বলেছেন, এফবিআই বেশ কিছুদিন ধরে পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে যে, কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া একটি সম্ভাব্য ল্যাব দুর্ঘটনার ফলাফল। করোনাভাইরাস কীভাবে ছড়িয়েছিল সে সম্পর্কে এফবিআই এবারই প্রথম প্রকাশ্যে তাদের রায় জানালো।

অবশ্য চীন উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ানোর এই অভিযোগকে অস্বীকার করেছে এবং এই অভিযোগকে মানহানিকর বলে অভিহিত করেছে।

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কোভিডের উৎপত্তি নিয়ে চীন’কে আরও সৎ হওয়ার আহ্বান জানানোর একদিন পর এফবিআই প্রধান চীনের বিরুদ্ধে এই অভিযোগ করলেন। সেই সাথে তিনি বলেন, “এটি সকলের জন্য অপ্রত্যাশিত এবং দুঃখজনক”।

কিছু গবেষণায় দেখা গেছে কোভিড-১৯ ভাইরাস চীনের উহান শহরের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে মানুষের দেহে প্রথম সংক্রমিত হয়। আর এই বাজারটি পৃথিবীর প্রথম শ্রেণির একটি ভাইরাস গবেষণাগার ” উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি” থেকে মাত্র ৪০ মিনিট দূরে অবস্থিত।

অবশ্য মার্কিন সরকারের অন্যান্য সংস্থাগুলো বিভিন্ন দিক থেকে তাদের পর্যবেক্ষণগুলো বিবেচনা করে এফবিআইয়ের এই দাবির সাথে পরিপূর্ণভাবে একমত পোষণ করেনি।

মার্কিন গণমাধ্যম বলছে, আমেরিকা এনার্জি ডিপার্টমেন্ট করোনা ভাইরাস ল্যাবে তৈরি হওয়ার বেপারে নিশ্চিত ধারণা দিতে পারেনি। সংস্থাটি আগেই বলেছিল করোনাভাইরাস কীভাবে উদ্ভুত হয়েছে সেটা নিশ্চিত নয়।

বিশ্বের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা দীর্ঘদিন যাবত করোনাভাইরাস ল্যাবে তৈরি হওয়ার সম্ভাবনাকে নাকচ করে আসছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র তদন্তে করোনাভাইরাস ল্যাবে তৈরি হওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে এই ধারণাকে একেবারেই অসম্ভব এবং অবাস্তব বলে অভিহিত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই তদন্তের সমালোচলা করে এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে আবারো তদন্তের দাবি করেছেন।

Tags: করোনা ভাইরাসকোভিড-১৯চীনের ল্যাববিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

মরণফাঁদে পরিণত চাঁদপুরের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়

Next Post

আমেরিকায় নয়, ভারতেই জন্ম নেবে রাম চরণের সন্তান

Next Post
একটি দম্পতি হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকায় নয়, ভারতেই জন্ম নেবে রাম চরণের সন্তান

ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎকার দিচ্ছেন ও বিশ্লেষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইজুলকে নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT