চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার শুরু হচ্ছে ২ মার্চ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2023
in অর্থনীতি
A A
বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার প্রেস কনফারেন্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১১তম ‘বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৩’ শুরু হতে যাচ্ছে আগামী ২ মার্চ (বৃহস্পতিবার)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আগারগাঁ) ৩দিন ব্যাপী এই আয়োজন চলবে ৪ মার্চ পর্যন্ত। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের বিভিন্ন পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

আজ রবিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সভাপতি শিবলুল আজম কোরেশী এসব তথ্য জানান। আন্তর্জাতিক এই মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘ফার্স্ট ট্রিপ’।

টোয়াবের সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য শিবলুল আজম কোরেশী বলেন, টোয়াব বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন এবং বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য। আমরা আশা করছি, এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশী-বিদেশী পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।দেশের পর্যটন শিল্পের প্রসার এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে টোয়াবের পরিচালক (বানিজ্য ও মেলা) মোঃ আনোয়ার হোসেন বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফ.বি.সি.সি.আই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম এসোসিয়েশন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। মেলায় ৩ টি হলে আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হআসপাতালের ১৪ টি প্যাভিলিয়নসহ ১৪৬টি স্টল থাকবে। মেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য আলাদা লাউঞ্জ ছাড়াও থাকবে মুজিব বাংলাদেশ কর্ণার ও ফটোবুথ। মেলায় থাকবে বি-টু-বি সেশন, সেমিনার ও আলোচনা সভা। এছাড়া মেলায় আগত দর্শনাথীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মেলার টাইটেল স্পন্সর ফার্স্ট ট্রিপ এর চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক, এফবিসিসিআই এর পরিচালক এমজিআর নাসির মজুমদার, টোয়াবের সদ্য সাবেক সভাপতি মোঃ রাফেউজ্জামান, টোয়াবের পরিচালক (অর্থ) মোঃ মনিরুজ্জামান মাসুম, টোয়াবের পরিচালক (জনসংযোগ) মোঃ সোহানুর রহমান স্বপন, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) আবুল ফয়সাল মোঃ সায়েম, পরিচালক (আইন বিষয়ক) মোঃ নুরুজ্জামান সুমন, পরিচালক মোঃ সজীবুল-আল-রাজীব, পরিচালক এস এম বিল্লাল হোসেন সুমন, পরিচালক মোঃ ইব্রাহীম খলিল নোমান, পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বিটিটিএফ স্টিয়ারিং কমিটির কনেভনার ও সদস্যগণ, টোয়াবের সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেলায় প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা তবে ছাত্র-ছাত্রী ও মুক্তিযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে।

Tags: আন্তর্জাতিক পর্যটন মেলাটোয়াব
Previous Post

গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

Next Post

ফুলপরীকে নির্যাতনের ঘটনায় দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফুলপরীকে নির্যাতনের ঘটনায় দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

প্রধানমন্ত্রী মিঠামইনের সেনানিবাসে উন্নয়ন ও প্রতিরক্ষায় ভূমিকা রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিঠামইনের সেনানিবাস এলাকার উন্নয়ন ও প্রতিরক্ষায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT