চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে পারিবারিক সম্পর্কের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সেনাবাহিনীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমার দুই ভাই সেনাবাহিনীর সদস্য ছিলেন। ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা। আমার ছোট ভাই রাসেল, তার সবসময় একটা ইচ্ছে ছিল সে বড় হয়ে সেনাবাহিনীতে আসবে। কিন্তু সে ইচ্ছাটা আর তার পূরণ হয়নি।’

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি(পরিবারের)সবাইকে হারিয়েছি। কিন্তু আমি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতির পিতার আদর্শেই আমরা পথ চলছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বাংলাদেশকে গড়ে তুলছি।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি গতিশীল রাখতে হবে। বিশ্ব অর্থনীতিতে মন্দার ভাব যেন আমাদের ওপর না আসে সেজন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে। আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে।

সেনানিবাসের নামকরণ বিষয়ে শেখ হাসিনা বলেন, মিঠামইনের দুর্গম এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিরলস পরিশ্রম করেছেন। সেজন্য তার নামে এই সেনানিবাস করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না।

মঙ্গলবার সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছে সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভিবাদন জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ সেনাবাহিনীর কর্মকর্তারা। এরপর বৃক্ষরোপণ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের পরে সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় নির্মিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস।

এদিকে আজ দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। রাষ্ট্রপতির বা‌ড়ি‌তে দুপু‌রের খাবার ও বিশ্রা‌মের পর বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাওরে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। সর্বত্র শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সরকারের উন্নয়ন চিত্রের বিভিন্ন ব্যানার-ফেস্টুন। প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে হাওর জনপদে।

Tags: আবদুল হামিদ সেনানিবাসনতুন সেনানিবাস
Previous Post

মাহফুজ-বুবলীর রোম্যান্স জমজমাট, প্রথম গানে মুগ্ধতা ছড়ালেন

Next Post

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক বাবলা

Next Post
দুইজন পুরুষের ছবি, একজন পরিপাটি, অন্যজন casual পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক বাবলা

আফরোজা মনোনয়নপত্র জমা দিচ্ছেন, রুমিনের শূন্য আসনে নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুমিনের শূন্য আসনে আফরোজার মনোনয়নপত্র জমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT